বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের দুপক্ষের হাতাহাতি

AI-classifiedconfidence 95%

Why this classification

The article describes a physical altercation and chase-counter-chase between two groups of political activists during a party event, resulting in injuries.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
01/09/26•Ashwini Kumar Town Hall, Sadar Road, Barishal

Killed

0

Injured

0

Summary

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত কর্মসূচির সময় ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 3

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

OC of Kotwali Model Thana Al Mamun Islam

Tags

Party ClashRally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/09/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 15/03/26open original ↗

উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে বহিষ্কার

উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে বহিষ্কার মনির সরদার বরিশাল ব্যুরো প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ১৭:২০ চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে। গতকাল শনিবার রাত ১১টায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের নিজ বাড়ি থেকে মনির সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম উজিরপুর থানায় মনির সরদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলায় বলা হয়, তিনি শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় বালু ভরাটের ব্যবসা করেন। এ ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে তাকে নগদ ৫০ হাজার টাকা এবং বিকাশে আরও ১০ হাজার টাকা দিতে বাধ্য করা হয়। অভিযোগে আরও বলা হয়, বাকি টাকা আদায়ের জন্য গত শুক্রবার মনির সরদারের নেতৃত্বে তার লোকজন ড্রেজার শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলায় মনির সরদার ছাড়াও তার সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে চাঁদাবাজির অভিযোগে মনির সরদারকে সেনাবাহিনী আটক করেছিল। পরে কয়েকদিন কারাভোগের পর তিনি মুক্তি পান।   - বিষয় : - চাঁদাবাজি

Source 2: Jugantor · 01/09/26open original ↗

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের দুপক্ষের হাতাহাতি

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের দুপক্ষের হাতাহাতি Advertisement বরিশাল ব্যুরো প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পিএম বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বিএনপি আয়োজিত কর্মসূচি ও র্যালি চলাকালে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল এবং সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনের এলাকায় এসব ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে যোগ দিতে বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। এ সময় মিছিলের সামনে যাওয়া এবং স্লোগান দেওয়াসহ সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা পরে ধাওয়া-পালটা ধাওয়া ও হাতাহাতি হয়। দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় সাধারণ নেতাকর্মী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের বেশ কয়েকজন কর্মী আহত হন। দলীয় কার্যালয় ও অশ্বিনী কুমার টাউন হলের মঞ্চে উপস্থিত বিএনপির সিনিয়র নেতারা তাৎক্ষণিকভাবে হ্যান্ডমাইক নিয়ে উত্তেজিত ছাত্রদলের কর্মী সমর্থকদের শান্ত হওয়ার নির্দেশ দেন। পরে নেতারা ও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিশৃঙ্খলাকারী গ্রুপগুলোকে সরিয়ে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল র্যালি ও কর্মসূচি সম্পন্ন করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন ইসলাম বলেন, সৃষ্টি হওয়া সামান্য উত্তেজনা তাৎক্ষণিকভাবে নিরসন করা হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।