প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
Why this classification
প্রবন্ধে হিমেল ও তার দলের দ্বারা পরিচ্ছন্নতাকর্মীদের শারীরিক মারধর এবং রোড অবরোধের ঘটনা বর্ণিত হয়েছে, যা স্পষ্টভাবে শারীরিক সংঘর্ষের উদাহরণ; তাই এটি হিংসা ঘটনা হিসেবে ধরা হয়েছে।
Killed
0
Injured
0
Summary
ফতুল্লা পরিচ্ছন্নতাকর্মীরা বুধবার ও বৃহস্পতিবার হিমেল ও তার দলের দ্বারা মারধরের শিকার হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় এক ঘণ্টা অবরোধ করে; পরে পুলিশ হস্তক্ষেপ করে অবরোধ শেষ করে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
পরিচ্ছন্নতাকর্মীদের মারধর প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ Advertisement ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ফতুল্লায় বাসা বাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহকারী পরিচ্ছন্নতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। শুক্রবার সকালে ফতুল্লার রিয়া গোপ জাতীয় ক্রীকেট স্টেডিয়ামের সামনে লিংক রোডে এ অবরোধ করা হয়। পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ফতুল্লা ইউনিয়ন ও সিটি করপোরেশনের প্রায় ৬০০টি ভ্যান গাড়ি দিয়ে বাসা বাড়ির ময়লা-আবর্জনা সংগ্রহ করে লামাপাড়া এলাকায় মার্কাজ রোডে ডাক্তার শাহ নেওয়াজের জমিতে ডাম্পিং করেন। এসব গাড়ির চাকায় বা বডিতে কোনো সমস্যা দেখা দিলে রিয়া গোপ স্টেডিয়ামের সামনে সড়কের পাশে মেরামত করা হয়। বুধবার বিকালে কয়েকটি গাড়ি মেরামতের সময় লামাপাড়া এলাকার আতাবুরের ছেলে হিমেল সড়কের পাশ থেকে গাড়ি সরিয়ে নেওয়ার কথা বলে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করেন। তখন পরিচ্ছন্নকর্মীরাও তাদের মারধর করে। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপস মীমাংসায় বসেন উভয়পক্ষ। সেই আপস মীমাংসার বৈঠকে হিমেল তার দলবল নিয়ে ১০-১২ জন পরিচ্ছন্নতাকর্মীদের হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিচ্ছন্নতাকর্মীদের অভিযোগ শুনেছি এবং তাদের আইনগত সহযোগিতার আশ্বাস দিয়েছি। পরে তারা সড়ক অবরোধ ছেড়ে দেয়।
