রাড্ডায় হামলাকারীদের পেছনে ‘বড় ভাই’ বা ‘বড় আপা’ আছে: মান্না
Why this classification
ঘটনাটি একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের বর্ণনা, যা রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগে যুক্ত। মান্নার বিবৃতি থেকে বোঝা যায় এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে, তাই রাজনৈতিক সহিংসতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
Killed
0
Injured
0
Summary
২০২৬-০৯-২৯ তারিখে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ হামলার পেছনে কোনো 'বড় ভাই' বা 'বড় আপা' আছে এবং পুলিশের নীরব ভূমিকার সমালোচনা করেন।
AI analysis
Category
Political Violence
Confidence
80% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 29/09/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
রাড্ডায় হামলাকারীদের পেছনে ‘বড় ভাই’ বা ‘বড় আপা’ আছে: মান্না
রাড্ডায় হামলাকারীদের পেছনে ‘বড় ভাই’ বা ‘বড় আপা’ আছে: মান্না ছবি: সমকাল সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪২ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৯ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, হামলা ও লুটপাটের পেছনে কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’ না থাকলে ঢাকা শহরের কোনো সন্ত্রাসী গ্রুপের এত সাহস নেই যে এমন একটি প্রতিষ্ঠানকে গুঁড়িয়ে দিতে পারে। আমি এখানে এসে পরিস্থিতি দেখে স্তম্ভিত। আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন। পুলিশের নীরব ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘তিন ঘণ্টা ধরে এ অপারেশন চলল, অথচ এখান থেকে থানা কত দূর? এ আধা কিলোমিটারের মধ্যে পুলিশ আসতে পারল না। আমাকে জানানো হয়েছে, ৯৯৯-এ কয়েকবার ফোন করার পরও কোনো সাড়া পাওয়া যায়নি। এসব সন্ত্রাসীর শেকড় বের করতে হবে এবং কারা এর সঙ্গে যুক্ত, তা প্রকাশ হওয়া দরকার।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। গণমাধ্যমসহ দেশবাসীকে এর ওপর নজর রাখতে হবে। বাংলাদেশ কেন, পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বর হামলার কথা আমার মনে পড়ে না। এটি একটি সেবাদানকারী প্রতিষ্ঠান, বিশেষ করে গরিব মানুষ এবং মা ও প্রসূতিদের জন্য একটি অলাভজনক প্রতিষ্ঠান। এর ওপর তো কারও রাগ থাকার কথা নয়। তারা রাতের বেলা ঘণ্টার পর ঘণ্টা ধরে লুটপাট চালাল, সমস্ত সম্পত্তি লুট করে নিয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা তাদের শনাক্ত করা যায়নি।’ এ ঘটনার নিন্দা জানিয়ে মান্না আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর কাঠামোগত সংস্কারের যেসব বিষয় সামনে এসেছিল, তা করা হয়নি। সংস্কারের যেসব বিষয় মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত, তার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। এ সময় তিনি বলেন, আমি আসার পর দেখলাম স্থানীয় বিএনপি নেতারা সাহায্য-সহযোগিতা করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। আমি মনে করি সরকারকে এখন এগিয়ে আসতেই হবে। এ ঘটনায় সরকার যদি নির্লিপ্ত থাকে, তবে মানুষ সরকারের দিকেই আঙুল তুলবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘শুধু এই হাসপাতালেই নয়, আরও অনেক জায়গায় এমন ঘটনা ঘটছে। গত কয়েকদিনে মুন্সিগঞ্জ, পাবনা এবং বিভিন্ন স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে। দিনের পর দিন বাড়িঘর ভাঙা হচ্ছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বা কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার যদি এখনই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, তবে জনগণের কাছে একটি বড় নেতিবাচক বার্তা পৌঁছাবে। সরকারের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত।’ - বিষয় : - মান্না
রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, আইনি পদক্ষেপ চান জামায়াত আমির
সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানছবি: শফিকুর রহমানের ফেসবুক থেকে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্ট ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক নয়, আইনি পদক্ষেপ চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। কিন্তু এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়। জামায়াত আমির বলেন, ‘কালপ্রিটদের (অপরাধীদের) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।’ একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে পালন করতে হবে বলে উল্লেখ করেন তিনি। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন রাজনীতি থেকে আরও পড়ুন বাংলাদেশ জামায়াতে ইসলামীহামলাজামায়াতজামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানরাজনীতি
