পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ, থানায় জিডি
Why this classification
This incident is classified as political violence because election banners belonging to BNP candidate Naushad Jamir were burned with flammable substances in Jatanpukuri and Uttar Sanyasipara, Panchagarh. The BNP is the victim side, but the identity of the perpetrators is not recorded. There were no reported deaths or injuries. This classification is supported by one corroborating source.
Killed
0
Injured
0
Summary
২০২৬ সালের ৩১ জানুয়ারি রাতে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় বিএনপি প্রার্থী নওশাদ জমিরের একাধিক নির্বাচনী ব্যানার দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিএনপি সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেছে এবং থানায় সাধারণ ডায়েরি করেছে।
AI analysis
Category
Political Violence
Confidence
76% · severity 3
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 31/01/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ, থানায় জিডি
পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমিরের ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন। রোববার সন্ধ্যায় পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়েছবি: প্রথম আলো পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসনে বিএনপির প্রার্থী নওশাদ জমিরের ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার পঞ্চগড় সদর থানা ও তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছেন বিএনপির প্রার্থী নওশাদ জমিরের নির্বাচনী এজেন্ট ও ছোট ভাই নওফল আরশাদ জমির। রোববার সন্ধ্যায় পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আরশাদ জমির বলেন, আজ সকালে তাঁরা খবর পেয়েছেন, গতকাল শনিবার দিবাগত রাতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নর যতনপুকুরী এলাকায় ও তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের উত্তর সন্যাসীপাড়া এলাকায় বিএনপির প্রার্থীর একাধিক ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়ার পর নিচে থাকা অবশিষ্ট অংশ দেখে মনে হয়েছে, এতে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বাংলাবান্ধা ইউনিয়নের ঘাটিয়ার পড়া গ্রামে নওশাদ জমিরের একটি ব্যানারের ছবি বিকৃত করা হয়েছে। আরশাদ জমির বলেন, ‘এ ঘটনায় আমরা মর্মাহত এবং শঙ্কিত। এ ধরনের কাজ অসুস্থ রাজনীতির পরিচায়ক। সামনে নির্বাচন, নির্বাচনে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং মতের পার্থক্য থাকবে। কিন্তু প্রতিপক্ষের ব্যানার বা হ্যান্ডবিল বা অন্য যেকোনো রকমের প্রচারণার বিষয়কে পুড়িয়ে দেওয়া বা বিকৃত করা কোনো রকম সুস্থ রাজনীতির চিন্তাচেতনার মাঝে গণ্য হয় না।’ বিএনপির প্রার্থীর নির্বাচনী এজেন্ট আরও বলেন, ‘যাঁরা এটি করেছেন, তাঁদের প্রতি আহ্বান জানাই, আমরা একসঙ্গে দেশ গড়ব এবং একসঙ্গে কাজ করব। নির্বাচনে এক দল জিতবে আর অন্যরা হারবে। সেটা যে দলই জিতুক না কেন, যাঁরা হারবেন তাঁদের নিয়েই সেই দল (বিজয়ী দল) কাজ করবে। আমাদের প্রার্থী নওশাদ জমির এই নির্বাচনে জয়যুক্ত হলে ইনশা আল্লাহ সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে পঞ্চগড় গড়ে তোলার ইচ্ছা পোষণ করেন। কাজেই অন্য সব প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীদের প্রতি সহনশীলতা বজায় রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন বিএনপিরংপুর বিভাগজাতীয় সংসদ নির্বাচনপঞ্চগড়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজাতীয় সংসদ নির্বাচন ২০২৬জাতীয় নির্বাচন
