কোদালের কোপে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেপ্তার

AI-classifiedconfidence 76%

Why this classification

This incident was classified as gender-based violence in Khagrachhari. Parties reported: Husband (Abul Kalam), Victim (Mahinur Akter). Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.

Reported by:Prothom AloJugantorCorroborated · 2 sources
07/05/26•Purbo Gachabil, Manikchhari

Killed

1

Injured

0

Summary

খাগড়াছড়ির মানিকছড়িতে পারিবারিক কলহের জেরে মাহিনূর আক্তার নামের এক গৃহবধূকে তাঁর স্বামী কোদাল দিয়ে আঘাত করে হত্যা করেছেন। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

76% · severity 8

Parties involved

Husband (Abul Kalam)Victim (Mahinur Akter)

Tags

Domestic ViolenceMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Jugantor · 09/05/26open original ↗

মানিকছড়িতে কোদালের কোপে স্ত্রী নিহত

মানিকছড়িতে কোদালের কোপে স্ত্রী নিহত স্বামী আটক Advertisement খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মানিকছড়ির পূর্ব গচ্ছাবিল এলাকায় স্বামীর বাড়িতে মাহিনূর আক্তার নামের এক গৃহবধূ খুন হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় খবর পেয়ে লাশ উদ্ধার করে মানিকছড়ি থানা পুলিশ। নিহতের স্বামী আবুল কালাম জানান, সন্ধ্যায় তার সঙ্গে স্ত্রী মাহিনূরের ঝগড়া, বাগ্বিতণ্ডা ও মারামারি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে দুজনের হাতে থাকা কোদালের আঘাতে মাহিনূরের মাথায় আঘাত লাগে। এতে মাথা ফেটে গিয়ে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় মাহিনূর। একই কথা বলেন আবুল কালামের মা খাদিজা বেগম। তবে নিহতের বাবা আবু তাহেরের দাবি তার মেয়ে মাহিনূরকে তারই স্বামী মো. আবুল কালাম নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের শাশুড়ি খাজিদা বেগমও জড়িত রয়েছে বলে তিনি জানান। নিহত মাহিনূর গোদাতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে এবং দুই শিশু পুত্র সন্তানের জননী। স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে। মানিকছড়ি থানা ওসি মাসুদ পারভেজ জানান, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকা স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন’।

Source 2: Prothom Alo · 08/05/26open original ↗

কোদালের কোপে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেপ্তার

লাশপ্রতীকী ছবি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় কোদালের কোপে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূর নাম মাহিনূর আক্তার (২৪)। তিনি মানিকছড়ির পূর্ব গচ্ছাবিল এলাকার আবুল কালামের স্ত্রী। দুই সন্তানের মা ছিলেন তিনি। তাঁর বাবার বাড়িও পূর্ব গচ্ছাবিল এলাকায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে মাহিনূরের সঙ্গে তাঁর স্বামী আবুল কালামের ঝগড়া হয়। দুজনের তর্কাতর্কির একপর্যায়ে আবুল কালাম মাহিনূরের মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। এতে মাহিনূর নিহত হন। মাহিনূর আক্তারকে হত্যার ঘটনায় গতকাল রাতে মানিকছড়ি থানায় মামলা করেন তাঁর বাবা আবু তাহের। মামলায় মাহিনূরের স্বামী আবুল কালাম ও শাশুড়ি খদিজা বেগমকে আসামি করা হয়েছে। আবু তাহের বলেন, ‘আমার মেয়েকে তার স্বামী ও শাশুড়ি মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’ জানতে চাইলে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় স্বামী আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে।’ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন খাগড়াছড়িগ্রেপ্তারমানিকছড়িঅপরাধচট্টগ্রাম বিভাগহত্যা