স্বামীকে কুপিয়ে জখম যুব মহিলা দলের নেত্রীর

AI-classifiedconfidence 85%

Why this classification

A youth women's league leader, along with her brother and two nephews, attacked her husband with a machete and a dao after a family quarrel, leaving him with serious wounds to the head, hands and legs. This is a single concrete physical attack with a named victim and perpetrators, so it is classified as violence.

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
04/03/26•বানিয়াছনি, সদর ইউনিয়ন, রূপগঞ্জ

Killed

0

Injured

1

Summary

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে ৪ মার্চ ২০২৬ (বুধবার) দুপুরে যুব মহিলা দলের সাধারণ সম্পাদিকা মাসুমা আক্তার, তাঁর ভাই ও দুই ভাগনে বঁটি ও দা দিয়ে স্বামী শরীফ প্রধানকে কুপিয়ে গুরুতর জখম করেন। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্তরা পালিয়ে গেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

মাসুমা আক্তার (সদর ইউনিয়ন যুব মহিলা দলের সাধারণ সম্পাদিকা, অভিযুক্ত)বায়েজিদ মিয়া (মাসুমা আক্তারের ভাই, অভিযুক্ত)ইথুন সরকার (মাসুমা আক্তারের ভাগনে, অভিযুক্ত)সোহাগ সরকার (মাসুমা আক্তারের ভাগনে, অভিযুক্ত)শরীফ প্রধান (আহত স্বামী)দ্বীন ইসলাম (আহতের বাবা)মো. সবজেল হোসেন (রূপগঞ্জ থানার ওসি)

Tags

Domestic ViolenceFamily Feud

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 05/03/26open original ↗

স্বামীকে কুপিয়ে জখম যুব মহিলা দলের নেত্রীর

স্বামীকে কুপিয়ে জখম যুব মহিলা দলের নেত্রীর রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ০৭:৫৮ | প্রিন্ট সংস্করণ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুব মহিলা দলের এক নেত্রীর বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বানিয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত শরীফ প্রধানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মাসুমা আক্তার সদর ইউনিয়ন যুব মহিলা দলের সাধারণ সম্পাদিকা। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গতকাল দুপুরে মাসুমার সঙ্গে তাঁর স্বামী শরীফ প্রধানের বাগ্বিতণ্ডা হয়। ভুক্তভোগীর স্বজনদের দাবি, বাগ্বিতণ্ডার এক পর্যায়ে মাসুমা আক্তার তাঁর ভাই বায়েজিদ মিয়া ও দুই ভাগনে ইথুন সরকার ও সোহাগ সরকারকে ডেকে আনেন। পরে তারা ঘরে থাকা বঁটি ও দা দিয়ে শরীফ প্রধানের ওপর হামলা চালান। এতে শরীফ প্রধানের মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। মাসুমা আক্তার নিজেও বঁটি দিয়ে কোপ দেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর অভিযুক্ত মাসুমা আক্তার, তাঁর ভাই ও ভাগনেরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে এ বিষয়ে মাসুমা আক্তার বা অন্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আহত শরীফ প্রধানের বাবা দ্বীন ইসলাম বলেন, আমার ছেলের সঙ্গে তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। কিন্তু এমন নৃশংস হামলার ঘটনা ঘটবে তা কখনও কল্পনা করিনি। পরিকল্পিতভাবে আমার ছেলেকে ঘরে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আমি একজন অসহায় বাবা হিসেবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, বানিয়াছনি এলাকায় কুপিয়ে জখমের একটি ঘটনার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   - বিষয় : - জখম

Source 2: Jugantor · 03/03/26open original ↗

তিন নারীকে বেঁধে চুল কেটে দেওয়ার ঘটনায় ২ মামলা, গ্রেফতার ৪

তিন নারীকে বেঁধে চুল কেটে দেওয়ার ঘটনায় ২ মামলা, গ্রেফতার ৪ Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৩৯ পিএম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত মূলহোতা সেলিম ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই তিন নারীকেও গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, নারীদের চুল কাটা ও চুরির অভিযোগে রূপগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। নারীদের পক্ষে দায়েরকৃত মামলার প্রধান আসামি সেলিম ভুঁইয়াকে (৫৮) পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া গ্রেফতারকৃত সেলিম ভুঁইয়ার স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে ওই তিন নারীকে আসামি করে রূপগঞ্জ থানায় চুরির মামলা দায়ের করেছেন। পুলিশ ওই তিন নারীকেও গ্রেফতার করেছে। পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার ব্যবসায়ী সেলিম ভুঁইয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীয় লোকজন নারীদের আটক করেন। পরে তাদের গাছে বেঁধে মারধর ও শ্লীলতাহানি করা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। ভুক্তভোগী তিন নারী বর্তমানে রূপগঞ্জের হোড়গাঁও গ্রামে বসবাস করলেও তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার (৩২), খুলনার খালিশপুর থানার দীঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার (২৮) ও বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন আক্তার (৩০)। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের জব্বার ভুঁইয়ার ছেলে সেলিম ভুঁইয়াকে পুলিশ গ্রেফতার করে। ভুক্তভোগী ইতি আক্তার বলেন, কাজের খোঁজে তারা রূপগঞ্জে আসেন। স্থানীয় পোশাক কারখানায় ঈদের পর তারা যোগদান করবেন। এপ্রিল মাস থেকে বাসা ভাড়া নেওয়ার জন্য তারা সেই বাড়িতে যান। বাসাভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ওই নারীদের আটক করে। ৭/৮ জনের নেতৃত্বে এলাকাবাসী লোহার পাইপ ও লাঠি দিয়ে মারপিট, টানাহেঁচড়া, শারীরিক নির্যাতন, পরনের জামা-কাপড় ছিঁড়ে লাঞ্ছিত ও শ্লীলতাহানি করে গাছের সঙ্গে বেঁধে তাদের মাথার চুল কেটে দেয়। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে নারীদের ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। মঙ্গলবার ওই তিন নারীকে পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। এ ব্যাপারে তিন নারীর পক্ষে শারমিন আক্তারের পিতা লাল মিয়া বাদী হয়ে সেলিম ভুঁইয়াকে নামীয় ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। নারীদের মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সেলিম ভুঁইয়াকে ও চুরির দায়ে অভিযুক্ত সুমাইয়া আক্তার (৩২), ইতি আক্তার (২৮) ও শারমিন আক্তারকে (৩০) গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।