এনসিপির সাবেক নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ
Why this classification
This incident was classified as political violence in Brahmanbaria. It involved BNP against NCP. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.
Killed
0
Injured
1
Summary
২০২৬ সালের ১৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এনসিপির সাবেক নেতা আসাদ খোকনকে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
AI analysis
Category
Political Violence
Confidence
95% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: NCP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 14/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
এনসিপির সাবেক নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ
এনসিপির সাবেক নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ আসাদ খোকন নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৯:০৪ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ১০:২২ | প্রিন্ট সংস্করণ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা আসাদ খোকন। অভিযোগ উঠেছে, উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাঁকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের ঐতিহাসিক ‘বড় বাড়ি’ (রাজবাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। আসাদ খোকন নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয় কমিটির সদস্য ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছর তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। নাম প্রকাশের অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা অভিযোগ করেন, এই হামলায় নেতৃত্ব দিয়েছেন নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন মাহমুদ এবং বিএনপি কর্মী মো. বিল্লাল ও মো. মোর্শেদ। তবে অভিযোগ অস্বীকার করে ইয়াছিন মাহমুদ বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।’ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন বলেন, ‘এর সঙ্গে আমাদের দলীয় কোনো সম্পৃক্ততা নেই।’
কসবায় বিএনপি নেতাকে আসামি করে মামলা
কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম খুন কসবায় বিএনপি নেতাকে আসামি করে মামলা গ্রেফতার ২ Advertisement ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে অপহরণের পর পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার রাতে মেহারী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আওয়ালকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে এ মামলাটি করা হয়। নিহত দ্বীন ইসলামের বাবা সফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন। এ ঘটনায় গ্রেফতার হয়েছে দুজন। গ্রেফতাররা হলো-শিরাইল গ্রামের শাহ আল মিয়ার ছেলে পারভেজ মিয়া ও আবদুর রহিমের ছেলে মিজান মিয়া। নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সফিকুর ইসলাম ও পারুলী বেগমের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ পরিচালনা করতেন। মাদকসেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করে তিনি এলাকায় পরিচিতি লাভ করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ঘটনার পর থেকে তদন্ত কার্যক্রম চলমান আছে।
