উত্তরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নারী ভাস্কর্য কালো কাপড়ে ঢাকা

AI-classifiedconfidence 92%

Why this classification

The article reports removal and covering of statues, which is a destructive act (vandalism) within Bangladesh and recent, but no party involvement is mentioned, so it is not classified as political violence.

Reported by:SamakalSingle source
22/07/26•Diyabari, Uttara

Killed

0

Injured

0

Summary

ধারাবাহিকভাবে নারী ভাস্কর্যগুলো কালো কাপড়ে ঢাকা হয়েছে এবং কিছু ভাস্কর্য অপসারণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের মতে, অজানা ব্যক্তিরা রাতের আঁধারে কাপড় বেঁধে রাখে এবং কিছু ভাস্কর্য সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 3

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

স্থানীয় সূত্র

Affected infrastructure

নারী ভাস্কর্য

Tags

Vandalism

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 22/07/26open original ↗

উত্তরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নারী ভাস্কর্য কালো কাপড়ে ঢাকা

উত্তরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নারী ভাস্কর্য কালো কাপড়ে ঢাকা রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে জুলাই শহীদ নারী মঞ্চের মাঝখানের স্তম্ভের নারী ভাস্কর্যগুলো কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। সম্প্রতি তোলা সংগৃহীত সমকাল প্রতিবেদক প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ০৮:০৬ | প্রিন্ট সংস্করণ রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নারী ভাস্কর্যগুলো কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে। পাশাপাশি কালো কাপড়ের আড়ালে থাকা কয়েকটি নারী ভাস্কর্য অপসারণের অভিযোগও উঠেছে। কেন শুধু নারী ভাস্কর্যগুলো এভাবে ঢেকে রাখা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, গোলচত্বরের পূর্ব পাশে নির্মিত স্মৃতিমঞ্চে তিনটি স্তম্ভ রয়েছে। এক পাশে আন্দোলনের প্রতীক মুষ্টিবদ্ধ হাত, অন্য পাশে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন প্রতিবাদী স্লোগান এবং মাঝের স্তম্ভটি পুরোপুরি কালো কাপড়ে ঢাকা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আগের ছবিতে দেখা যায়, ওই অংশে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগ ও অংশগ্রহণকারী নারীদের স্মরণে ১০টি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই নারী ভাস্কর্যের অংশটি কালো কাপড়ে ঢাকা থাকলেও সময়ের সঙ্গে কাপড় ছিঁড়ে গেলে বা খুলে গেলে অজ্ঞাত ব্যক্তিরা আবার নতুন করে কালো কাপড় বেঁধে দেন। সম্প্রতি রাতের আঁধারে কয়েকজনকে নতুন করে ভাস্কর্যের অংশটি কালো কাপড়ে ঢেকে রাখতে দেখা গেছে। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও বিভিন্ন পর্যবেক্ষণে অভিযোগ উঠেছে, কালো কাপড় সরিয়ে দেখার পর নারী ভাস্কর্যের কয়েকটি অংশ আর সেখানে পাওয়া যায়নি। দাবি করা হচ্ছে, ১০টি আবক্ষ ভাস্কর্যের মধ্যে অন্তত চারটি সম্পূর্ণ অপসারণ করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও অংশগ্রহণকারী নারীর আত্মত্যাগ, সাহস এবং ঐতিহাসিক অবদান স্মরণীয় করে রাখতে স্মৃতিমঞ্চটি নির্মাণ করা হয়। উদ্বোধনের আগেই উদ্ভূত পরিস্থিতির কারণে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা যায়নি। পরে নারী ভাস্কর্যের অংশ কালো কাপড়ে ঢেকে রাখা হয় এবং দীর্ঘদিন ধরে সেটি একই অবস্থায় রয়েছে। ঘটনার পর স্মৃতিমঞ্চের নারী ভাস্কর্য অপসারণের অভিযোগে সিটি করপোরেশনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে নিরপেক্ষ তদন্ত, অপসারিত ভাস্কর্য উদ্ধার ও পুনঃস্থাপন, দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া, স্মৃতিমঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ভবিষ্যতে এ ধরনের জাতীয় ও ঐতিহাসিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে। ইতোমধ্যে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - জুলাই শহীদ