সাভারে শিশুর দুই চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতন
Why this classification
A court or police report confirms that an 8-year-old boy was severely beaten and had super glue poured into both eyes in Savar, Dhaka, on Saturday, April 4, 2026. The alleged attacker is his son-in-law, and the child was found bleeding and admitted to hospital, so this is a concrete, recent act of violence in Bangladesh.
Killed
0
Injured
1
Summary
ধামরাইয়ের নীলা বর্ষা পার্কের পাশে বংশী নদীর তীরে ৪ এপ্রিল ২০২৬ (শনিবার) ৮ বছরের শিশু ওয়াহিদের দুই চোখে সুপার গ্লু ঢেলে মারধর করা হয়েছে, এবং অভিযোগ উঠেছে তার মেয়ের জামাই মো. রাজ্জাকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 04/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
দুই চোখে সুপারগ্লু আঠা লাগিয়ে শিশুকে নির্যাতনের অভিযোগ
দুই চোখে সুপারগ্লু আঠা লাগিয়ে শিশুকে নির্যাতনের অভিযোগ ছবি-সংগৃহীত নিজস্ব প্রতিবেদক, সাভার প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ২৩:৫৫ সাভারে বোনজামাইয়ের নির্যাতনের শিকার হয়েছে আট বছর বয়সী ওয়াহিদ নামে এক শিশু। মারধর করে তার কান্না থামাতে দুই চোখে সুপারগ্লু আঠা লাগিয়ে দেওয়া হয়েছে। নির্যাতনের পর তাকে একটি পার্কে ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোববার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, চিকিৎসাধীন অবস্থায় বিছানায় শুয়ে চোখের ব্যথায় শিশুটি কাতরাচ্ছে। গত শনিবার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের নিলাবর্ষা পার্কের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করেন স্থানীয়রা। আহত শিশুটি নাজিম উদ্দিন-সাহিদা দম্পতির ছেলে। তারা সাভার পৌর এলাকার ভাগলপুর রাহাতের ভাড়া বাসায় বসবাস করেন। অভিযুক্ত রাজ্জাক ধামরাইয়ের বরদাইল এলাকার সালামের ছেলে। প্রত্যক্ষদর্শী শিরীন জানান, তাঁর বাড়ি ধামরাইয়ের নিলাবর্ষা পার্কের পাশেই। শনিবার সকালে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওই ছেলেকে পার্কের পাশে পড়ে থাকতে দেখেন তিনি। এরপর সামনে গিয়ে দেখেন দুই চোখ ফোলা এবং শরীর দিয়ে রক্ত ঝরছে। পরে কয়েকজন যুবকের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যান। নির্যাতনের শিকার শিশুটির বাবা নাজিম উদ্দিন বলেন, তাঁর ছেলে ওয়াহিদ কয়েক দিন আগে তাঁর মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাঁর মেয়ের জামাই রাজ্জাক তাকে নির্যাতন করেছেন। তিনি খবর পেয়ে দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখেন দুই চোখে সুপারগ্লু আঠা লাগানো। কী কারণে নির্যাতন করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি রিকশা চালাই। মেয়ে ও ছেলেসহ তার মাকে আমি বিয়ে করেছি। কিন্তু কী কারণে মেয়ের জামাই রাজ্জাক তাকে মেরেছে আমার জানা নেই।’ অভিযুক্ত রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ওই শিশুর চোখে সুপারগ্লু আঠা দিয়ে বন্ধ ছিল এবং নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। সাভার থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম বিল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটির দুচোখে আঠা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ধামরাই থানার আওতাধীন এলাকায় সংগঠিত হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাভারে শিশুর দুই চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতন
সাভারে শিশুর দুই চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতন Advertisement যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সাভারে ৮ বছরের শিশু ওয়াহিদের দুই চোখে সুপার গ্লু ঢেলে পৈশাচিক নির্যাতন করা হয়েছে। শনিবার দুপুরে বংশী নদীর তীরে ধামরাইয়ের নীলা বর্ষা পার্কের পাশে এ ঘটনা ঘটে। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওয়াহিদ স্থানীয় নাজিম উদ্দিনের ছেলে। তারা সাভার পৌর এলাকার ভাগলপুরে ভাড়া বাসায় থাকে। প্রত্যক্ষদর্শী শিরীন জানান, বেলা ১১টায় পার্কের কাছে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার দুই চোখ ফোলা এবং শরীর দিয়ে রক্ত ঝরছিল। পরে কয়েকজন যুবকের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়। শিশুর বাবা নাজিম উদ্দিনের দাবি, ওয়াহিদকে তার মেয়ের জামাই মো. রাজ্জাক মারধর করেছে। তিনি হাসপাতালে এসে দেখেন, তার সন্তানের দুই চোখে সুপার গ্লু। তবে নির্যাতনের কারণ তার জানা নেই। তিনি বলেন, চিকিৎসা দেওয়ার পর বিস্তারিত জেনে আইনত ব্যবস্থা নেবেন। অভিযুক্ত রাজ্জাক ধামরাইয়ের বরদাইল এলাকার সালামের ছেলে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, শিশুটির দুই চোখ সুপার গ্লু দিয়ে বন্ধ ছিল। এছাড়া তার শরীরের অন্য স্থানেও নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাকিম বিল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি ধামরাই থানার আওতাধীন এলাকার। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
