বংশাল সেলুনে এসি বিস্ফোরণে ১০ জন দগ্ধ

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports an AC explosion that burned ten people; there is no mention of any political party, protest, or political motive, so it does not meet the criteria for political violence.

Reported by:Dhaka PostSingle source
14/07/26•Banshal area salon

Killed

0

Injured

10

Summary

১৪ জুলাই রাত ১:৩০ টার দিকে বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণ ঘটায় দশজন দগ্ধ হয়। শোয়ান বিন রহমানের মতে, শমসেদসহ সব আক্রান্তদের দগ্ধের পরিমাণ ভিন্ন এবং নয়জনকে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 5

Other actors

Dr. Shawan Bin Rahman

Affected infrastructure

SalonAir Conditioner

Tags

Bomb Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 10

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 15/07/26open original ↗

বংশালের সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

রাজধানীর বংশালের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে দগ্ধ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- সেলুন কর্মচারী শমসেদ (৩০), কাস্টমার মো. ফারুক (৩৫), কাস্টমার মো. রিংকু (৩০), সেলুন কর্মচারী রাজু (৩৪), সেলুন কর্মচারী পাপ্পু (২৬), কাস্টমার রনি (৩৬), কাস্টমার জসিম (৪০), সেলুন কর্মচারী আরমান (৩৭), কাস্টমার মো. রফিক (২৫) ও সেলুন কর্মচারী শাকিব (১৭)। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দশ জনকে দগ্ধ অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে শমসেদের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, ফারুকের শরীরে ৫০ শতাংশ দগ্ধ, রিংকুর শরীরে ২১ শতাংশ দগ্ধ, রাজুর শরীরে ১৮ শতাংশ দগ্ধ, পাপ্পুর শরীরে ১৮ শতাংশ দগ্ধ, রনির শরীরে ১০ শতাংশ দগ্ধ, জসিমের শরীরে ৮ শতাংশ দগ্ধ, আরমানের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, রফিকের শরীরে ১২ শতাংশ দগ্ধ ও শাকিবের শরীরে ১ শতাংশ দগ্ধ রয়েছে। তিনি আরও জানান, দগ্ধের মধ্যে নয়জনকে ভর্তি দেওয়া হয়েছে। দগ্ধের পরিমাণ কম থাকায় শাকিবকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। এসএএ/জেডএস