চট্টগ্রামে তালাবদ্ধ ঘরের টিনখুলে অর্থ-স্বর্ণালঙ্কার লুট, দলিলপত্রে আগুন

AI-classifiedconfidence 85%

Why this classification

Unidentified intruders broke into a house by removing its tin roof, stole cash, gold, and identity documents, and deliberately burned land papers. This is a concrete incident of destructive criminal activity, and the victim has filed a police complaint. No one was reported killed or injured.

Reported by:Dhaka PostSingle source
25/04/26•আশিয়া মল্লাপড়া, আশিয়া ইউনিয়ন, পটিয়া উপজেলা

Killed

0

Injured

0

Summary

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে ২০২৬ সালের ২৪ এপ্রিল রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি বসতঘরের টিন খুলে ঢুকে নগদ ৪৮ হাজার টাকা, প্রায় ৬ ভরি ৮ আনা স্বর্ণালংকার, পাসপোর্ট, এনআইডি ও জন্ম নিবন্ধন সনদ নিয়ে যায়। এ ছাড়া জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র রান্নাঘরে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং ভুক্তভোগী পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

হাজী মোজাফফর আহমদ চৌধুরী (৬৫), ভুক্তভোগী গৃহকর্তা ও বাদীঅজ্ঞাতনামা দুর্বৃত্তরাওসি জিয়াউল হক, পটিয়া থানা

Affected infrastructure

বসতঘরের টিনের ছাউনিরান্নাঘরের টিনের দরজাস্টিলের আলমিরাজমিজমা সংক্রান্ত দলিল ও নথিপত্র

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 25/04/26open original ↗

চট্টগ্রামে তালাবদ্ধ ঘরের টিনখুলে অর্থ-স্বর্ণালঙ্কার লুট, দলিলপত্রে আগুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বসতঘরের টিন খুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের আশিয়া মল্লাপড়া নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী গৃহকর্তা হাজী মোজাফফর আহমদ চৌধুরী (৬৫) বাদী হয়ে পটিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগসূত্রে জানা গেছে, ভুক্তভোগী মোজাফফর আহমদ চৌধুরী ঘটনার আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে স্ত্রীকে নিয়ে বড় মেয়ের বাড়িতে বেড়াতে যান। এসময় তিনি বসতঘরের দরজায় তালা লাগিয়ে যান। তার অনুপস্থিতিতে ২৪ এপ্রিল রাত ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরের টিনের ছাউনি খুলে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমিরা থেকে নগদ ৪৮ হাজার টাকা, প্রায় ৬ ভরি ৮ আনা স্বর্ণালংকার এবং পরিবারের সদস্যদের ৩টি পাসপোর্ট, ৪টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ৩টি জন্ম নিবন্ধন সনদ নিয়ে যায়। এ ছাড়া দুর্বৃত্তরা জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র রান্নাঘরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরদিন শনিবার সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে এসে ভুক্তভোগী দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে রান্নাঘরের টিনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তিনি ঘরে প্রবেশ করেন এবং চুরির বিষয়টি নিশ্চিত হন। স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে পরামর্শক্রমে তিনি পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী মোজাফফর আহমদ চৌধুরী বলেন, আমি আমার মেয়ের বাড়িতে বেড়াতে যাই। শনিবার বিকেলে ফিরে এসে ঘরের ভেতরের সব লণ্ডভণ্ড অবস্থায় পাই। পরে দেখি আমার ঘরের স্বর্ণ, টাকা কিছুই নেই। আমার সব দলিল প্রয়োজনীয় নথিপত্র সব পুড়ে ছাঁই করে ফেলেছে। এরআগেও ঘরনির্মাণের সময়ে থাকার ঘরেও নথিপত্র খুঁজতে তাণ্ডব চালায়। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঢাকা পোস্টকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে। এমআর/এসএম