প্রতিবেশীর লোহার আঘাতে ৫ দিনেও জ্ঞান ফেরেনি বৃদ্ধের

AI-classifiedconfidence 95%

Why this classification

A neighbour allegedly attacked a 60-year-old man with an iron rod over a land dispute on 13 April 2026, causing a severe skull injury, and the victim remains unconscious. The attacker was arrested, so this is a recent, concrete physical attack and qualifies as violence.

Reported by:JugantorSingle source
13/04/26•ছোট দেওড়া এলাকা

Killed

1

Injured

0

Summary

গাজীপুরের ছোট দেওড়া এলাকায় ২০২৬ সালের ১৩ এপ্রিল জমির বিরোধে প্রতিবেশী মোহাম্মদ নাসিম লোহার রড দিয়ে নবী হোসেন (৬০)-এর মাথায় আঘাত করেন, যাতে তাঁর মাথার হাড় ভেঙে যায়। আঘাতের পাঁচ দিন পরও তিনি অজ্ঞান রয়েছেন এবং পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মোহাম্মদ নাসিমমো. নবী হোসেনজাহাঙ্গীর আলম সরকারইকবাল হোসেনরেহানা আক্তারএসআই মনির হোসেন

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 17/04/26open original ↗

প্রতিবেশীর লোহার আঘাতে ৫ দিনেও জ্ঞান ফেরেনি বৃদ্ধের

প্রতিবেশীর লোহার আঘাতে ৫ দিনেও জ্ঞান ফেরেনি বৃদ্ধের Advertisement গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম অভিযুক্ত মোহাম্মদ নাসিম। ছবি: সংগৃহীত গাজীপুরে জমির বিরোধ নিয়ে লোহার আঘাতে মো. নবী হোসেন (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে ৫ দিন ধরে তিনি অজ্ঞান রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ নাসিমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) বিকালে গাজীপুর মহানগরের ছোট দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম সরকার জানান, তিনি নবী হোসেনের বাড়ির একটি টিনসেট ঘরে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। সম্প্রতি প্রতিবেশী নাসিম ওই ঘরের জমি পাবেন বলে দাবি করেন। ঘটনার দিন সকালে তিনি বাড়িতে এসে ওই ঘর ছেড়ে দিতে বলেন। না হয় নবী হোসেনকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। এ ঘটনার পর বাড়ির অন্য সদস্যরা একটি দাওয়াতে ঢাকায় চলে যান। এ সুযোগে বিকাল সাড়ে ৫টার দিকে নাসিম একটি লোহার রড নিয়ে এসে নবী হোসেনকে একা পেয়ে মাথায় কয়েকটি আঘাত করেন। লোহার আঘাতে নবী হোসেনের মাথার হাড় ভেঙে মগজ বের হয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। নবী হোসেন ৫ দিন ধরে অজ্ঞান রয়েছেন বলে জানা গেছে। চিকিৎসকের বরাত দিয়ে ভুক্তভোগীর ছেলে ইকবাল হোসেন জানান, তার বাবা ৫দিন ধরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে আছেন। ডাক্তার তাকে বলেছেন, তার বাবার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। গাজীপুর মেট্রো সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, এ ঘটনায় নবী হোসেনের বড় মেয়ে রেহানা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওইদিনই আমরা নাসিমকে গ্রেফতার করেছি।