সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 80%

Why this classification

This article is a digest of many unrelated short reports, and only the Hijla item describes a concrete violent act: a mob attacked a house, damaged dredger pipes, and allegedly molested women over a sand-extraction protest. The other items are road and bridge accidents, a suicide, lightning and electrocution deaths, a police arrest with no clash, and a non-violent fuel-price fine, so they were excluded.

Reported by:JugantorSingle source
24/03/26•Bhangoni river area and Dulal Sardar's house, Hizla

Killed

0

Injured

0

Summary

হিজলায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদের জেরে বিএনপি নেতার নামে অভিযুক্ত একটি দল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দুলাল সরদারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। তাকে না পেয়ে বাড়ির নারীদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

80% · severity 5

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

Mojammel Hossain Khan (Ward BNP General Secretary, accused)Asaduzzaman Khan Sajol (alleged instigator)Mojammel Khan (accused)Raja Bhuiyan (accused)Mintu Talukder (accused)Mijanur Rahman (accused)Dulal Sardar (Mosque Committee General Secretary, target)

Affected infrastructure

dredger pipeshouse of Dulal Sardar

Tags

Party ClashSexual Harassment

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 25/03/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

আলমডাঙ্গায় ৫ মিনিটের ঝড়ে বিধ্বস্ত গ্রাম, বৃদ্ধ নিহত আলমডাঙ্গায় পাঁচ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে উদয়পুর গ্রাম। ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আকরাম হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে ও ইজিবাইক চালক। বৃহস্পতিবার রাতে ওই ঝড় হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি বড়াইগ্রামে ব্রিজের রেলিং থেকে পড়ে যুবকের মৃত্যু বড়াইগ্রামে ব্রিজের রেলিং থেকে পড়ে কছের উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ঈদের দিন রাতে উপজেলার আগ্রান এলাকায় বড়াল নদীর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত কছের উদ্দিন আগ্রান গ্রামের আলাল শেখের ছেলে। তিনি বাড়ির পাশে ব্রিজের রেলিংয়ে বসে গল্প করছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি কোম্পানীগঞ্জে মায়ের সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নে না জানিয়ে নবজাতক সন্তানকে দেখতে যাওয়ায় মায়ের ওপর অভিমানে আব্দুল কাদের রাজু (২২) নামে যুবক আত্মহত্যা করেছেন। জানা যায়, মনোমালিন্যের জেরে রাজুর স্ত্রী শ্বশুরবাড়িতে চলে যায়। সম্প্রতি রাজুর সন্তান জন্ম নেয়। সোমবার তাকে না জানিয়ে তার মা ও বোন ওই শিশুকে দেখতে যাওয়ায় সে আত্মহত্যা করে। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি কালকিনিতে গম কাটার মেশিনের চাপায় শিশুর মৃত্যু কালকিনিতে মঙ্গলবার গম কাটার মেশিনের নিচে পড়ে ইস্রাফিল (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত ইস্রাফিল লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গীর গ্রামের আবুল কাসেম বেপারীর ছেলে। জানা গেছে, গম কাটার সময় ওই শিশু মেশিনের পাশে খেলছিল। হঠাৎ মেশিন তার গায়ের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ইস্রাফিল মারা যায়। কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি কোম্পানীগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে মাছ ধরার সময় বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা জনাধন গুরুতর আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে ফেনী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুর চাঁন জেলে পাড়ার জনাধনের ছেলে। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি পীরগঞ্জে মেয়ে পালিয়ে বিয়ে করায় মায়ের আত্মহত্যা পীরগঞ্জে মেয়ে পালিয়ে বিয়ে করায় মা মহিমা আক্তার পারুল (৩৫) আত্মহত্যা করেছেন। ২১ মার্চ সকালে উপজেলার চাপোড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী মনারুল ইসলাম জানান, তাদের একমাত্র মেয়ে কয়েক মাস আগে পালিয়ে বিয়ে করায় মহিমা আক্তার মানসিকভাবে ভেঙে পড়ে। মানসিক যন্ত্রণা থেকেই সে আত্মহত্যা করেছে। ঠাকুরগাঁও প্রতিনিধি শিবচরে মজুত করে বেশি দামে পেট্রোল বিক্রিতে জরিমানা শিবচরে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের নদীরপাড় বাজারে মেজবা স্টোরে জরিমানা করেন ইউএনও এইচএম ইবনে মিজান। জব্দ করা হয় ৪০ লিটার পেট্রোল। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি হিজলায় বালু লুট নিয়ে বিএনপি নেতার নামে মামলা হিজলায় অবৈধ বালু উত্তোলন নিয়ে হামলা ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতার নামে মামলা হয়েছে। অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন খান ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আসামি অন্যরা হলেন, পশ্চিম কোড়ালিয়ার মোয়াজ্জেম খান, নরসিংহপুরের রাজা ভুঁইয়া, মাউলতলার মিন্টু তালুকদার, পূর্ব কোড়ালিয়ার মিজানুর রহমান। আসাদুজ্জামান খান সজলকে নির্দেশদাতা অভিযুক্ত করা হয়েছে। জানা যায়, নামাজ শেষে স্থানীয়রা ভাঙ্গনী নদী থেকে ড্রেজারে বালু উত্তোলনের প্রতিবাদ জানান। একপর্যায়ে তারা ড্রেজারের পাইপ খুলে ফেলেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দুলাল সরদারের বাড়িতে হামলা চালানো হয়। তাকে না পেয়ে নারীদের শ্লীলতাহানি করা হয়। বরিশাল ব্যুরো পাটগ্রামে তিন হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার পাটগ্রাম পৌর জামায়াতের আমির মো. সোহেল রানাকে মঙ্গলবার বিকালে গ্রেফতার করা হয়েছে। তিনি তিনটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি। পুলিশ জানায়, ২০১৩ সালে পাটগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হন। লালমনিরহাট প্রতিনিধি গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে মোবারক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের রাজ গোলাবাড়ি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার বিকালে উপজেলার উদ্যামপুর বর্ণী যুগীর গোপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি