বাসায় ঢুকে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

AI-classifiedconfidence 85%

Why this classification

A five-year-old child was allegedly targeted in a sexual assault attempt at home, and the accused driver was then tied to an electric pole and beaten by a crowd in Halishahar, Chittagong on 7 June 2026. This is a concrete physical attack and mob violence, not a simple arrest, and it occurred within the recent reporting window.

Reported by:Dhaka PostSamakalCorroborated · 2 sources
07/06/26•ছোটপুল, হালিশহর থানা

Killed

0

Injured

0

Summary

চট্টগ্রামের হালিশহর থানার ছোটপুল এলাকায় ৭ জুন (রোববার) সকালে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুবেল নামের এক চালককে স্থানীয় জনতা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পরে স্থানীয়রা তাকে পুলিশের হাতে সোপর্দ করে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Rubel (auto-tempo driver)Victim child (5 years old)Victim's father (driver)Local residents/mobActing OC Kazi Muhammad Sultan Ahsan Uddin, Halishahar Police Station

Tags

RapeLynching

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 04/03/26open original ↗

শিশুটিকে পাহাড়ে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে প্রতিবেশী বাবু: পুলিশ

শিশুটিকে পাহাড়ে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে প্রতিবেশী বাবু: পুলিশ ইকোপার্কের সিসি ক্যামরায় শিশুটির হাত ধরে বাবু শেখের হেঁটে যাওয়ার দৃশ্য দেখা গেছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ২১:৪০ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ২২:১১ চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ি এলাকা থেকে শ্বাসনালী কাটা অবস্থায় উদ্ধার সাত বছরের মেয়েটি মারা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত বাবু শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দায় স্বীকার করে বাবু জানিয়েছে, শিশুটির পরিবারের সঙ্গে তার বিরোধ ছিল। এর জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত রোববার সকালে তাকে ফুসলিয়ে ১০-১২ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি এ ঘটনা বলে দিতে চাওয়ায় কাছে থাকা ছুরি দিয়ে তার গলায় আঘাত করে বাবু। এরপর মৃত ভেবে ফেলে চলে যায়। মঙ্গলবার রাতে সীতাকুণ্ড মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে দুপুর ১২টায় সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের কাজীপাড়া এলাকা থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। তার বড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মধ্য পুলুপাড়া গ্রামে। কুমিরা এলাকায় থেকে শ্রমিক হিসেবে কাজ করত বাবু। হত্যার শিকার শিশুর নাম জান্নাতুল নাইমা ইরা। সে কুমিরা ইউনিয়নের মাস্টাপাড়ার মনিরুল ইসলাম ও রোকেয়া বেগম দম্পতির মেয়ে। প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রামের এসপি নাজির আহমেদ খান বলেন, বাবু জিজ্ঞাসাবাদে জানিয়েছে, শিশুটির বাবার সঙ্গে তার বিরোধ ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বিরোধের জেরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে বাবু। সে অনুযায়ী রোববার সকালে বাড়ির পাশ থেকে মেয়েটিকে চকলেট কিনে দিয়ে বেড়াতে নেওয়ার কথা বলে বাসে করে ৭-৮ কিলোমিটার দূরে সীতাকুণ্ডু বাস স্ট্যান্ডে নিয়ে যায়। এরপর হেঁটে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে ৩-৪ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি সবাইকে বলে দেওয়ার হুমকি দেয় এবং চিৎকার করে। এ সময় ছুরি দিয়ে তার গলায় আঘাত করে বাবু। মৃত ভেবে শিশুটিকে ফেলে সে সটকে পড়ে। এরপর ধীরে ধীরে পাহাড়ের সড়ক ধরে নামতে মেয়েটি। সেখানে কাজ করা শ্রমিকরা তাকে রক্তাক্ত অবস্থা দেখে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইকোপার্কের সিসি ক্যামরায় শিশুটির হাত ধরে বাবু শেখের হেঁটে যাওয়ার দৃশ্য দেখা গেছে। সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ফুটেজটি সংগ্রহ করে বাবুকে শনাক্তের পর আটক করে। এসপি জানান, গত রোববার সীতাকুণ্ড মডেল থানায় শিশুটির মা অজ্ঞাতপরিচয়ের আসামির বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার মামলা করেছিলেন। সেটি এখন হত্যা মামলায় পরিণত হবে। এ মামলায় বাবুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। মেয়েকে হারিয়ে কান্না থামছে না রোকেয়া বেগমের। তিনি আহাজারি করে বলেন, ‘আমাদের ভাড়া ঘরের পাশের ভাড়াটিয়া বাবু সব সময় আমাদের হুমকি-ধমকি দিত। সে বলতো, আমার পরিবারের কারোর ক্ষতি করবে। বাবু আমার মেয়েকে এভাবে হত্যা করবে, তা কখনো কল্পনাও করিনি। আমি বিচার চাই।’

Source 2: Dhaka Post · 07/06/26open original ↗

বাসায় ঢুকে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

চট্টগ্রামের হালিশহর থানার ছোটপুল এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে বাসায় ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেল নামের এক চালককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে থানার ছোটপুল এলাকার কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে (বেলা সাড়ে ১১টা) অভিযুক্ত ব্যক্তিকে বাঁধা অবস্থা থেকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল হালিশহরে বিভিন্ন রুটে অটো-টেম্পু চালায়। ধর্ষণের শিকার শিশুটির বাবাও পেশায় গাড়িচালক। তারা দুজনেই একে অপরের পরিচিত। ভুক্তভোগী শিশুর মা পেশায় গার্মেন্টসকর্মী। ভুক্তভোগী শিশুর বাবা ঢাকা পোস্টকে বলেন, ‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আমি ও আমার মেয়ে ঘুমিয়েছিলাম। এমন সময় রুবেল গাড়ি বের করার কথা বলে বাসায় আসে। বৃষ্টির কারণে আমি বের হবো না বললে সে চলে যায়। আমিও ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার মেয়ের চিৎকার শুনে আমার ভেঙে গেলে মেয়ের মুখ থেকে সব জানতে পারি। রুবেলকে আমি খোঁজাখুঁজি শুরু করি, পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ধরে ফেলি।’ বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।’ এসএএস/এসএম