পটিয়ায় শিশু জায়হান হত্যা : খুনিদের ঘর গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a single, specific and recent incident: a 7-year-old boy was kidnapped for a 3 lakh taka ransom and beaten to death with a hammer, and his body was found in a rubbish dump. The event is in Bangladesh and includes a murder and an attack on homes by a crowd, so it qualifies as violence.

Reported by:Dhaka PostSingle source
19/06/26•দক্ষিণ গোবিন্দারখীল পূর্বপাড়া, পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড

Killed

1

Injured

0

Summary

চট্টগ্রামের পটিয়ায় ৭ বছরের শিশু জায়হানকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে, এবং তার মরদেহ প্রতিবেশীর ঘরের পেছনের ময়লার ভাগাড় থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সাদিয়া আক্তার নিহা ও তার বাবা-মা গ্রেপ্তার হওয়ার পর বিক্ষুব্ধ জনতা তাদের ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

জায়হান (৭), নিহত শিশুমো. শাহজাহান, শিশুটির বাবাসাদিয়া আক্তার নিহা (১৯), গ্রেপ্তারশাহানুর আক্তার, গ্রেপ্তারসাইফুল ইসলাম, প্রতিবেশীজিয়াউল হক, ভারপ্রাপ্ত ওসি, পটিয়া থানাজেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)বিক্ষুব্ধ জনতা

Affected infrastructure

অভিযুক্তদের ঘরবাড়ি

Tags

MurderExtortionVigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 20/06/26open original ↗

পটিয়ায় শিশু জায়হান হত্যা : খুনিদের ঘর গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

চট্টগ্রামের পটিয়ায় নির্মমভাবে খুন হওয়া শিশু জায়হান (৭) হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের বাসিন্দা মো. শাহজাহানের ছেলে জায়হান। নিখোঁজের পর তার পরিবারের শয়নকক্ষের বিছানায় একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়। চিরকুটে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। চিরকুটে লেখা ছিল, তোর ছেলে আমাদের কাছে আছে। ছেলেকে পেতে চাইলে যেটা বলছি সেটা শুন। আধা ঘণ্টার মধ্যে ৩ লাখ টাকা এবং তোমাদের পরিবারের যেকোনো একজনের মোবাইল আনলক করে একটি ব্যাগে ভরে বাড়ির সামনের রাস্তার পাশে ভাঙা দোকানের ভেতর রেখে দিবি। ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পটিয়া থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার ভোরে নিখোঁজ শিশুর প্রতিবেশী সাইফুল ইসলামের ঘরের পেছনের একটি ময়লার ভাগাড় থেকে বস্তাবন্দি অবস্থায় জায়হানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিশুটিকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী সাদিয়া আক্তার নিহা (১৯), তার বাবা ও মা শাহানুর আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে বৃহস্পতিবার রাতে উত্তেজিত জনতা অভিযুক্তদের ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, জায়হান হত্যা মামলার আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আদালত আবেদন মঞ্জুর করলে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও জানান, কারা আসামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এমআর/জেডএস