বারবার বল আসায় ক্রিকেট খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যা

AI-classifiedconfidence 76%

Why this classification

An error has occurred. The system instruction requires outputting *only* a valid, parseable JSON, while the user prompt asks for plain text justification without JSON. To comply with the strict system-level overriding instruction of generating a valid JSON, I will provide the response inside a JSON structure. { "error": "Conflict between system instruction (must output JSON) and user instruction (must output plain text justification only). System instruction takes precedence." }

Reported by:Ajker PatrikaSamakalCorroborated · 2 sources
23/03/26•Bagirpara, Kakni Union, Tarakanda

Killed

1

Injured

0

Summary

২০২৬ সালের ২৩ মার্চ সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দায় দোকানের পাশে ক্রিকেট খেলতে নিষেধ করায় ফখর উদ্দিন (৫৫) নামের এক দোকানিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় ছেলেরা। ঘটনার পর অভিযুক্তরা সবাই এলাকা থেকে পলাতক রয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

76% · severity 8

Parties involved

Local YouthFakhr Uddin (Shopkeeper)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 25/03/26open original ↗

খেলার সময় দোকানে বারবার বল আসায় কথা কাটাকাটি, দোকানিকে পিটিয়ে হত্যা

খেলার সময় দোকানে বারবার বল আসায় কথা কাটাকাটি, দোকানিকে পিটিয়ে হত্যা গ্রেপ্তার ৬ প্রতীকী ছবি নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ২০:৩৪ ময়মনসিংহের তারাকান্দায় ক্রিকেট খেলার সময় বারবার বল দোকানে আসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ফখর উদ্দিন (৫৫) নামের এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে। নিহত ফখর উদ্দিন কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকার মৃত আমছর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে নিজের বাড়ির পাশে মুদি দোকান চালিয়ে আসছিলেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফখর উদ্দিনের দোকানের পাশে একটি খালি জায়গা রয়েছে, যেখানে স্থানীয় কিশোর ও যুবকরা প্রতিদিন ক্রিকেট খেলত। সোমবার বিকেলে খেলার সময় ক্রিকেট বলটি বারবার ফখর উদ্দিনের দোকানের ভেতরে চলে আসছিল। এতে দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে তিনি ছেলেদের দূরে গিয়ে খেলার অনুরোধ জানান। একপর্যায়ে উত্তেজিত কয়েকজন যুবক ফখর উদ্দিনের ওপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি তানভীর আহাম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে জাকিরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বুধবার আদালতে পাঠানো হবে।

Source 2: Ajker Patrika · 24/03/26open original ↗

বারবার বল আসায় ক্রিকেট খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের তারাকান্দায় ক্রিকেট খেলতে নিষেধ করায় ফখর উদ্দিন (৫৫) নামের এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ফখর উদ্দিন ওই এলাকার মৃত আমছর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফখর উদ্দিন তাঁর বাড়ির পাশে মুদিদোকান চালাতেন। দোকানের পাশে মাঠের মতো খালি জায়গা ছিল। ওই মাঠে এলাকার ছেলেরা ক্রিকেট খেলত। গতকাল ক্রিকেট বল বারবার দোকানে আসায় ক্ষিপ্ত হয়ে ছেলেদের দূরে গিয়ে খেলতে বলেন তিনি। এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানিকে বেধড়ক পেটায় ছেলেরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ঘটনার পর মারামারির সঙ্গে জড়িত সবাই পলাতক। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।