বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েবের অভিযোগে জিডি

AI-classifiedconfidence 92%

Why this classification

The article reports a recent theft of eight pieces of luggage from a BCB covered van in Rajshahi, with no political or communal motive, qualifying as criminal violence. The incident occurred within the 14‑day window and inside Bangladesh, so it is classified as violence.

Reported by:Prothom AloSingle source
12/10/26•পুঠিয়া বাজার

Killed

0

Injured

0

Summary

বিসিবি কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের আটটি লাগেজ গায়েব হয়েছে। পুলিশ তদন্ত করছে এবং চালক ও খেলোয়াড়ের জিডি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 2

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

এস এম মেহেরব হাসানআবুল কালাম আজাদসজীব

Affected infrastructure

বিসিবি কাভার্ড ভ্যানলাগেজ

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Prothom Alo · 15/10/26open original ↗

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েবের অভিযোগে জিডি

বিসিবির এই কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ গায়েব হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাজশাহী নগরের তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে থেকে তোলাছবি: সংগৃহীত জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যান থেকে দলের আটটি লাগেজ গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। কয়েকজন ক্রিকেটারের দাবি, গতকাল বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় ক্রিকেটার এস এম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ এবং রাজশাহী মহানগর পুলিশ কাজ করছে। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে গতকাল সকালে আকাশপথে রাজশাহী ফেরেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। এর আগের রাতে দলের ৫৪টি লাগেজ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় বিসিবির একটি কাভার্ড ভ্যান। জিডিতে মেহেরব হাসান উল্লেখ করেন, কাভার্ড ভ্যানের চালক সজীবের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, রাজশাহী আসার পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে গাড়ির পেছনের দরজা পরীক্ষা করে তালাবদ্ধ দেখেছিলেন চালক। পরে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে নাশতা করেন তিনি। গায়েব হওয়া আটটি লাগেজের মধ্যে কয়েকজন ক্রিকেটারের পাসপোর্ট, আইফোন, ডলার ও কয়েক লাখ নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী ছিল বলে উল্লেখ করা হয়েছে। জিডির তথ্য অনুযায়ী, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পুঠিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক সজীবকে জানান, কাভার্ড ভ্যানের পেছনের দরজা খোলা। এরপর পুঠিয়া বাজার পার হওয়ার আগেই নাটোরের দিকে একটি জ্বালানি তেলের পাম্পের সামনে গাড়ি থামিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান সজীব। পরে দরজা বন্ধ করে রাজশাহীর উদ্দেশে রওনা হন। সকাল ছয়টার দিকে রাজশাহীর হোটেলে পৌঁছানোর পর লাগেজ নামাতে গিয়ে আটটি লাগেজ না থাকার বিষয়টি ধরা পড়ে। গায়েব হওয়া আটটি লাগেজের মধ্যে কয়েকজন ক্রিকেটারের পাসপোর্ট, আইফোন, ডলার ও কয়েক লাখ নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী ছিল বলে উল্লেখ করা হয়েছে। টনাস্থল নাটোর অথবা রাজশাহীর মধ্যে হতে পারে। এ জন্য রাজশাহী, নাটোর ও রাজশাহী মহানগর পুলিশ একসঙ্গে কাজ করছে। আবুল কালাম আজাদ, রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে ক্রিকেটার মেহেরব হাসান কোনো মন্তব্য করতে চাননি। তবে লাগেজ গায়েবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। তাঁদের ভাষ্য, আগামী ১৮ নভেম্বর থেকে রাজশাহীর মাঠে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে তাঁদের খেলার কথা আছে। এর আগে ব্যক্তিগত মালামাল হারিয়ে যাওয়ার ঘটনায় তাঁরা বিপাকে পড়েছেন। এ ঘটনায় বিব্রত জানিয়ে রাজশাহী বিভাগীয় দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক বলেন, ‘বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। ক্রিকেটারদের লাগেজ উদ্ধারের জন্য তারা সমন্বিতভাবে কাজ করছে।’ রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল নাটোর অথবা রাজশাহীর মধ্যে হতে পারে। এ জন্য রাজশাহী, নাটোর ও রাজশাহী মহানগর পুলিশ একসঙ্গে কাজ করছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন বিসিবিরাজশাহীক্রিকেটঅভিযোগরাজশাহী বিভাগ