সাঁওতালদের বিক্ষোভে হামলা, নেত্রীসহ আহত ৫

AI-classifiedconfidence 85%

Why this classification

On Sunday, 12 April 2026, a group led by Shopon, Sabu and Jafrul attacked a peaceful rally in Gobindaganj, Gaibandha, demanding the return of land. Five committee leaders were assaulted, and two of them, including a woman leader, were hospitalised with head and hand injuries.

Reported by:JugantorSingle source
12/04/26•দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকা

Killed

0

Injured

5

Summary

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোববার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে সাহেবগঞ্জ বাগদাফার্মের সাঁওতাল ও ভূমিহীনদের ভূমি ফেরতের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে স্বপন, সাবু ও জাফরুলের নেতৃত্বাধীন একটি দল হামলা চালায়, যাতে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ৫ নেতা আক্রান্ত হন। নেত্রী শিউলী মার্ডি ও লুকাস মুরমুসহ ২ জন মাথা ও হাতে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

স্বপনসাবুজাফরুলডা. ফিলিমন বাস্কেবিটিশ সরেনশিউলী মার্ডিলুকাস মুরমুরিপন বেশরা জয়

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 5

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 12/04/26open original ↗

সাঁওতালদের বিক্ষোভে হামলা, নেত্রীসহ আহত ৫

সাঁওতালদের বিক্ষোভে হামলা, নেত্রীসহ আহত ৫ Advertisement গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার সাঁওতাল ও বাঙালি ভূমিহীনদের ভূমি ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নারীসহ ৫ নেতা আহত হয়েছেন। রোববার দুপুরে দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওপর আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০১৬ সালের ৬ নভেম্বরের সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের বিচার এবং সদ্য পাশ হওয়া ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা আইন ২০২৬’ অনুযায়ী বাগদাফার্ম এলাকার সাঁওতাল-বাঙালিদের ভূমি ফেরতের দাবিতে সমাবেশ চলছিল। এ সময় স্বপন, সাবু ও জাফরুলের নেতৃত্বাধীন একটি দল শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় বলে অভিযোগ সাঁওতালদের। হামলায় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক বিটিশ সরেন, নেত্রী শিউলী মার্ডি, লুকাস মুরমু এবং রিপন বেশরা জয় আহত হন। আহতদের মধ্যে শিউলী মার্ডি ও লুকাস মুরমু মাথা ও হাতে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যরা মারপিটের শিকার হলেও জখম হননি। সংগঠনের নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের কর্মসূচি চলাকালে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করা হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ২০১৬ সালের ঘটনার বিচারসহ বাগদাফার্মের বিতর্কিত জমি প্রকৃত মালিকদের ফেরত দেওয়ার দাবি জানান। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নিয়মিত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন।