পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে গলাকেটে হত্যা

AI-classifiedconfidence 85%

Why this classification

A 54-year-old woman was killed on the night of 14 March 2026 in Paikgachha, Khulna, with her throat cut and head injured, and her body was dumped in a pond. This is a single, concrete, recent murder, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
14/03/26•পুতলাখালী এলাকা, লতা ইউনিয়ন, পাইকগাছা

Killed

1

Injured

0

Summary

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় ১৪ মার্চ ২০২৬ রাতে পুলিশ উপ-পরিদর্শক চিম্ময় মন্ডলের মা ভারতীয় মন্ডল (৫৪)-কে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং তদন্ত চলছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

ভারতীয় মন্ডল (৫৪) - নিহতচিম্ময় মন্ডল - পুলিশ উপ-পরিদর্শক (এসআই), বরিশাল রেঞ্জ, নিহতের ছেলেইদ্রিসুর রহমান - পরিদর্শক (তদন্ত), পাইকগাছা থানাকুমারেশ মন্ডল - স্থানীয় বাসিন্দাতুহিন মন্ডল - স্থানীয় বাসিন্দাঅজ্ঞাত দুর্বৃত্তরা

Affected infrastructure

বসতবাড়ি

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 15/03/26open original ↗

পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে গলাকেটে হত্যা

পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে গলাকেটে হত্যা Advertisement পাইকগাছা (খুলনা) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৪:২৪ পিএম পুকুরে ফেলে যাওয়া ভারতীয় মন্ডলের লাশ। ছবি: যুগান্তর খুলনার পাইকগাছায় ভারতীয় মন্ডল (৫৪) নামে এক পুলিশ কর্মকর্তার মাকে হত্যার পর পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৫ মার্চ) তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় মন্ডল (৫৪) ওই গ্রামের বাসিন্দা। তিনি বরিশাল রেঞ্জে চাকরিরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চিম্ময় মন্ডলের মা। জানা গেছে, ২৫ থেকে ৩০ বছর আগে স্বামী প্রভাষ মন্ডল ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে পাইকগাছা মৎস্য আড়তদারি সমিতির মসজিদে ইমামতি করছেন। স্থানীয় বাসিন্দা কুমারেশ মন্ডল ও তুহিন মন্ডল জানান, ঘটনার সময় কে বা কারা ভারতীয় মন্ডলকে হত্যা করেছে। তার মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। পরে জবাই করা অবস্থায় পুকুরে তাকে ফেলে দেওয়া হয়েছে। পুকুর পাড়ে প্রচুর রক্ত দেখা গেছে। ওই বাড়িতে সকালে কাজের লোক এসে ঘর খোলা এবং সবকিছু এলোমেলো দেখে ভারতীয়কে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরে তার লাশ দেখেন। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনা এমনই হতে পারে, বাড়িতে চোর এসেছিল। হয়তো চোরদের তিনি চিনে থাকতে পারেন। এ কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করে আসামি ধরা পড়লে বিস্তারিত জানা যাবে।