ত্রিশালে কৃষক হত্যা
Why this classification
A farmer was hacked to death with sharp weapons in Trishal, Mymensingh on the night of 28 April 2026, which is a concrete, recent killing and counts as violence. The same article also reports a hanging, a child's body found in a pond and a housewife's body found at home, but these were excluded because no attack or clash was reported, so only the Trishal murder is recorded as an incident.
Killed
1
Injured
0
Summary
ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নে মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাতে দুর্বৃত্তরা কৃষক মোতালেব হোসেনকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করে। তাঁর ঘাড়, মাথা ও আঙুলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে টাকা ও মোবাইল অক্ষত থাকায় হত্যার কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 28/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
মেলায় তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
মেলায় তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা সিয়াম নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ প্রকাশ: ০১ মে ২০২৬ | ১৭:৪৭ ময়মনসিংহের মুক্তাগাছায় বৈশাখী মেলায় তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে সিয়াম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার ভোর ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সিয়ামের মৃত্যু হয়। নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি স্থানীয় মানকোন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বৈশাখী মেলায় ঘুরতে যায় সিয়াম। রাত সাড়ে সাতটার দিকে মেলায় অবস্থানকালে বন্ধুদের দুটি গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন কিশোর দেশীয় অস্ত্র ও বাঁশ নিয়ে সিয়ামের ওপর হামলা চালায়। তারা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সিয়াম। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই শুক্রবার ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। - বিষয় : - বৈশাখী মেলা - বাকবিতণ্ডা - কুপিয়ে হত্যা - ময়মনসিংহ
ত্রিশালে কৃষক হত্যা
ত্রিশালে কৃষক হত্যা নন্দীগ্রাম বরুড়া ও ফুলবাড়ীতে ৩ লাশ উদ্ধার Advertisement যুগান্তর ডেস্ক প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ময়মনসিংহের ত্রিশালে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ দিকে বগুড়ার নন্দীগ্রাম, কুমিল্লার বরুড়া ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গল ও বুধবার এসব ঘটনা ঘটে। যুগান্তর প্রতিনিধিরা জানান, ত্রিশালে মোতালেব হোসেন নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের শরীরের ঘাড়, মাথা ও আঙুলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তার কাছে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকা ও মোবাইল ফোন অক্ষত অবস্থায় ছিল। এতে হত্যার কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের ছেলে আলী হোসেন জানান, তার বাবা মাগরিবের নামাজের আগে বাড়ি থেকে ধানখেত দেখতে বের হন। এদিন কে বা কারা তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। ত্রিশাল থানা পুলিশ ও ডিবি সদস্যরা ঘটনাটির তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে। নন্দীগ্রামে মো. আকাশ নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের খেজুর পুকুর এলাকায় জামগাছের ডালের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন। মো. আকাশ চাকলমা গ্রামের খেজুর পুকুর এলাকার কৃষক ইলিয়াস হোসেনের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অনার্স তৃতীয়বর্ষের ছাত্র ছিলেন। বরুড়ায় নিখোঁজের দুদিন পর আজমাঈন হোসেন নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজমাঈন (৬) চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের মো. শাহজাহান হোসেন সাজুর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকালে ওড্ডা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় আজমাঈন। ফুলবাড়ীতে শয়নকক্ষ থেকে সুমি আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে তালুক শিমুলবাড়ী বানিয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বাগেরহাটের মংলা থানার কচুমুনিয়া গ্রামের সুমি আক্তারের সঙ্গে ফুলবাড়ীর তালুক শিমুলবাড়ী বানিয়াটারী গ্রামের ফেরদৌস মিয়া ওরফে মান্নানের ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
