বন্ধ হচ্ছে না ইলিশ শিকার

AI-classifiedconfidence 85%

Why this classification

The article reports a concrete brick‑throwing attack on law‑enforcement officials in Barishal, causing injuries, which meets the definition of violence and occurs within the 14‑day window in Bangladesh.

Reported by:JugantorSingle source
13/10/26•Hizla upazila

Killed

0

Injured

3

Summary

বরিশাল জেলার ইলিশ সংরক্ষণ অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ওপর ইট ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে, যার ফলে কয়েকজন আহত হয়েছে। সরকার ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশসহ সব মাছের শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 4

Perpetrator side

Locals

Victim side

Law Enforcement

Other actors

ড. মো. হাদিউজ্জামান

Tags

Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 14/10/26open original ↗

বন্ধ হচ্ছে না ইলিশ শিকার

৬ দিনে ১৪৯ অভিযান, ৬৫ জনকে কারাদণ্ড বন্ধ হচ্ছে না ইলিশ শিকার Advertisement বরিশাল ব্যুরো প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বরিশালের নদ-নদীতে একের পর এক অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না অবৈধ ইলিশ শিকার। অভিযানে থাকা সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। মা ইলিশ সংরক্ষণে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশসহ সব ধরনের মাছ শিকার, পরিবহণ, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য অধিদপ্তরের বরিশাল জেলার ৮ থেকে ১৩ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অভিযান হয়েছে হিজলায়। সেখানে ৩৩টি অভিযানে ৩০টি মামলা এবং ২১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মেহেন্দিগঞ্জে ২২টি অভিযানে ২৬টি মামলা ও ১৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মুলাদীতে ১৯টি অভিযানে দুটি মামলা এবং বরিশাল সদর উপজেলায় ১৮টি অভিযানে ২০টি মামলা করে ১৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বাবুগঞ্জে ১৩টি, গৌরনদীতে ১১টি, উজিরপুরে ১০টি, বাকেরগঞ্জে ১২টি এবং বানারীপাড়ায় ১১টি অভিযান পরিচালনা করা হয়েছে। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় প্রতিদিন অভিযান চলছে। তবে অসাধু জেলেরা অভিযানে বাধা সৃষ্টি করতে আমাদের ওপর ইট ছুড়ে হামলা চালাচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে অভিযান পরিচালনা করছি।