সৎ মেয়েকে ধর্ষণ, মায়ের মামলায় সৎ বাবা গ্রেপ্তার

AI-classifiedconfidence 93%

Why this classification

This is a single, concrete incident in Joypurhat on 13 May 2026 in which a 30-year-old stepfather raped a 12-year-old girl, and he later beat the mother when she raised the matter. The child is hospitalised and the stepfather has been arrested and sent to jail. The incident is recent and clearly violent, so it qualifies.

Reported by:Dhaka PostSingle source
13/05/26•Joypurhat town mohalla (জয়পুরহাট শহরের একটি মহল্লা)

Killed

0

Injured

0

Summary

গত ১৩ মে ২০২৬ জয়পুরহাট শহরের একটি মহল্লায় মা কাজে থাকার সময় সৎ বাবা লিটন (৩০) ১২ বছরের শিশুকে ধর্ষণ করে এবং ১৮ মে আবার কুপ্রস্তাব দিলে ঘটনা প্রকাশ পায়, এ সময় মাকেও মারধর করা হয়। পুলিশ লিটনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে, আর শিশুটি জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

93% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Litton (30), rickshaw puller and stepfather of the victimMother of the victim, complainant12-year-old girl (victim)Nurul Alam Siddiqui, acting OC of Joypurhat Thana

Tags

RapeDomestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 22/05/26open original ↗

সৎ মেয়েকে ধর্ষণ, মায়ের মামলায় সৎ বাবা গ্রেপ্তার

জয়পুরহাট শহরের একটি মহল্লায় ১২ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রী মামলা করেছেন। এ ঘটনায় শিশুটির সৎ বাবা লিটনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত ১৩ মে দুপুরে মা কাজে থাকার সুযোগে রিকশাচালক সৎ বাবা লিটন ওই শিশুকে ধর্ষণ করে এবং কাউকে জানাতে নিষেধ করে। পরে ১৮ মে লিটন আবারও তাকে কুপ্রস্তাব দিলে শিশুটি ভয় পেয়ে দৌড়ে ছাত্রাবাসে মায়ের কাছে গিয়ে সব বলে দেয়। মা এ বিষয়ে স্বামীকে জিজ্ঞাসা করলে তাকেও মারধর করে। শিশুটির মা জানান, ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কিছু লোক এবং আত্মীয়-স্বজন সামাজিক সম্মান ও মামলার খরচের ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং মেয়েকে হাসপাতালে নিতে বাধা দেয়। পরে বৃহস্পতিবার মেয়ে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ভুক্তভোগী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলা দায়ের পর শিশুর সৎ বাবাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চম্পক কুমার/এসএইচএ