অটোরাইসমিলে যুবদল নেতার হামলা-ভাংচুর
Why this classification
The article reports a violent attack by the Awami League’s Jubo League led by Sohag against a rice mill associated with a BNP leader, showing direct party involvement; therefore it is classified as political violence.
Killed
0
Injured
0
Summary
মুক্তাগাছা, বাঁশাটি ইউনিয়নের ভাবকি এলাকায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল নেতা সোহাগের নেতৃত্বে ২০-২৫ জনের দল রাইসমিলের সামনে হামলা করে সম্পত্তি নষ্ট করেছে। ভিডিওতে দেখা যায় তারা মটরসাইকেলে এসে ভাঙচুর করেছে এবং বিভিন্ন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
AI analysis
Category
Political Violence
Confidence
92% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 15/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
অটোরাইসমিলে যুবদল নেতার হামলা-ভাংচুর
মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধ অটোরাইসমিলে যুবদল নেতার হামলা-ভাংচুর Advertisement যুগান্তর ডেস্ক প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা সোহাগের নেতৃত্বে মেসার্স খান অটরাইসমিলে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বাঁশাটি ইউনিয়নের ভাবকি এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগের নেতৃত্বে মটরসাইকেলে ২০-২৫জন রাতে রাইসমিলের সামনে আসে। একপর্যায়ে ভাংচুর করা হয়। ভিডিওতে যুবদল নেতা সোহাগের সঙ্গে তারাটি ইউনিয়নের মঞ্জু মেম্বার, ছাত্রদলের সাধারণ সম্পাদকের দুলাভাই বিটুল, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রনি, বাঁশাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল, সদ্য বিলুপ্ত শহর ছাত্রদলের সভাপতি শাকিল, বড়গ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হাসমত পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাদশা এবং আজিজুলকে দেখা গেছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ জানান, আওয়ামী লীগ আমলে বিএনপি নেতার জমি দখলে নিয়ে ঘর তুলেছিল মিল কর্তৃপক্ষ। ঘর তুলতে নিষেধ করতেই সেখানে আমরা গিয়েছিলাম। কিন্তু রাজনৈতিকভাবে আমাকে হেয় করতেই ঘটনাটি ভাঙচুর ও লুটপাট বলে প্রচার করা হয়েছে। ওসি কামরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে জমিজমা নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে।
