আনোয়ারায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ৬
Why this classification
This is a single, concrete incident dated 12 February 2026 in which a group of supporters clashed outside a polling centre in Anwara, Chattogram, leaving at least six people injured. The article reports a chase and counter-chase, and locals allege the attack was carried out by about 50 BNP supporters, with police and other officials responding to the scene.
Killed
0
Injured
6
Summary
চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে ধানের শীষ ও মোমবাতি প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৫০ জন বিএনপি সমর্থক মোমবাতি প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 6
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
আনোয়ারায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ৬
আনোয়ারায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ৬ সংঘর্ষে আহত একজন চিকিৎসা নিচ্ছেন আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:১৮ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৩৪ চট্টগ্রাম-১৩ আনোয়ারা–কর্ণফুলী আসনের বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ ও মোমবাতি প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন মোমবাতি সমর্থক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতরা হলেন— আছিফ, শাহদাত, মুনতাছির, আরিফ, রুবেল ও একরাম। আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিএনপি সমর্থক প্রায় ৫০ জনের একটি দল কেন্দ্রের বাইরে এসে মোমবাতি প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মোমবাতি প্রতীকের সমর্থক মোহাম্মদ একরাম, ভোট কেন্দ্রে কেন আসছি সেটা জিজ্ঞেস করে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে ধানের শীষের সমর্থকরা, অথচ তারা সবাই বহিরাগত। গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাসানুল হক বলেন, কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। কেন্দ্রে ভোট চলাচল স্বাভাবিক রয়েছে। এ কেন্দ্রে দুপুর দেড়টা পর্যন্ত ৪৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ভোটকেন্দ্র থেকে নির্ধারিত দূরত্বের মধ্যেই ঘটনাটি ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অবস্থান করছেন। - বিষয় : - সংসদ নির্বাচন ২০২৬ - গণভোট - চট্টগ্রাম - সংঘর্ষ
