সহকর্মীর হামলায় আহত ভূমি অফিসের কর্মচারী
Why this classification
A former security guard, Rahim, and his followers attacked land office employee Ali Nur with beatings on the road to a mobile court, injuring him. The attack was driven by Rahim's anger over losing his job, which he blamed on Ali Nur, and Ali Nur and a new security guard fought back.
Killed
0
Injured
1
Summary
সুনামগঞ্জের ধর্মপাশায় ৫ মে ২০২৬ রাতে ভ্রাম্যমাণ আদালতে যাওয়ার পথে ভূমি অফিসের কর্মচারী আলী নূর মহিউদ্দিন সরকার রাহিম ও তাঁর অনুসারীদের হামলায় আহত হন। চাকরিচ্যুতির জন্য আলী নূরকে দায়ী করে রাহিম হামলা চালান, এবং নূর ও নতুন নিরাপত্তাকর্মী মুক্তার হোসেন হামলা প্রতিহত করেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সহকর্মীর হামলায় আহত ভূমি অফিসের কর্মচারী
সহকর্মীর হামলায় আহত ভূমি অফিসের কর্মচারী ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৮:১০ | প্রিন্ট সংস্করণ সুনামগঞ্জের ধর্মপাশায় ভ্রাম্যমাণ আদালতে যাওয়ার পথে আলী নূর নামে ভূমি অফিসের এক কর্মচারী দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত আলী নূর নামের ওই ব্যক্তি উপজেলা ভূমি কার্যালয়ের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী। জানা গেছে, মঙ্গলবার রাত ১১টা ১৮ মিনিটের দিকে উপজেলা পরিষদের উত্তর পাশে পকেট গেটের সরু রাস্তায় মহিউদ্দিন সরকার রাহিম নামে এক তরুণ ও তাঁর অনুসারীরা নূরের ওপর হামলা চালায়। পরে আহত অবস্থায় রাতেই আলী নূরকে সিলেট মেডিকেল নিয়ে যাওয়া হয়। জানা গেছে, হামলাকারী হিসেবে সন্দেহভাজন রাহিম ভূমি কার্যালয়ের সাবেক নিরাপত্তাকর্মী। সে জেলার জামালগঞ্জ উপজেলার বাসিন্দা। সম্প্রতি ওই কার্যালয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে মুক্তার হোসেন নামে একজন নতুন নিরাপত্তাকর্মী হিসেবে কাজে যোগ দেন। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন রাহিম। ঘটনার দিন উপজেলার সদরের উকিলপাড়া মোড়ে একটি চায়ের দোকানে সহকর্মীদের সঙ্গে চা পান করছিলেন আলী নূর। সেখানে মুক্তারও ছিলেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে ফোন করে ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতার জন্য ডাকেন। আলী নূর উপজেলা ভূমি কার্যালয়ের দিকে রওনা দিলে তাঁর সঙ্গে নেন নতুন নিরাপত্তাকর্মী মুক্তারও। রাহিম নিজের চাকরি হারানোর পেছনে আলী নূরের হাত আছে বলে মনে করে। এ সময় রাহিম ও তাঁর অনুসারীরা নূরকে মারতে থাকলে নূর ও মুক্তার মিলে তাদের প্রতিহত করেন। এদিকে ভূমি নির্বাহী কর্মকর্তা (ভূমি)-কে বিষয়টি জানালে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ ঘটনার পর থেকে রাহিম পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাই তাঁর বক্তব্য জানা যায়নি। আহত আলী নূর বলেন, রাহিম তাঁর চাকরিচ্যুতির দায় তাঁর (রাহিম) ওপর চাপিয়ে দিয়ে হামলা চালায়। তিনি এ ঘটনার সুবিচার দাবি করেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাননি। অভিযুক্তকে গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত আছে। - বিষয় : - হামলা
