ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে অপহরণের পর হত্যা
Why this classification
The article reports a concrete incident: a 15-year-old girl's body was found in a mustard field today after she was allegedly abducted from her father and killed. The family says she was raped about 15 days earlier by a group of youths, and they were pressured to leave the area after seeking justice, so this is a valid, recent act of lethal violence in Bangladesh.
Killed
1
Injured
0
Summary
নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি সরিষাক্ষেত থেকে ১৫ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে, এবং পরিবারের অভিযোগ, বাবার কাছ থেকে অপহরণের পর তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনার ১৫ দিন আগে নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জন তরুণ তাঁকে ধর্ষণ করেছিল বলে অভিযোগ, এবং বিচার চাওয়ার পর সাবেক ইউপি সদস্য আহমদুল্লাহ পরিবারকে এলাকা ছাড়তে বলেন।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
85% · severity 9
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা
নরসিংদী ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা প্রতীকী ছবি নরসিংদী ও পলাশ প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:২৯ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৪৪ নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়া এক কিশোরীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে মাধবদীর কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের কিশোরীর বাবা বরিশালের বাসিন্দা। কাজের সূত্রে পরিবার নিয়ে তিনি মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় থাকেন। স্থানীয়রা জানান, দিন ১৫ আগে স্থানীয় নূরার নেতৃত্বে ৫/৬ জনের বখাটে দল বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি মহিষাশুরা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার আহমদের নেতৃত্বে মীমাংসার চেষ্টা করা হয়। তবে বিচার পায়নি পরিবারটি। তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল ওই বিচারে। গতকাল বুধবার বিকেলে কর্মস্থল থেকে ফিরে মেয়েকে তার খালার বাড়িতে রেখে আসতে রওনা হন বাবা। পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে ৫ জন তার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন সারারাত মেয়েটিকে খোঁজাখুঁজি করে। অবশেষে আজ সকালে এলাকার একটি সরিষা ক্ষেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা গিয়ে মেয়েটির পরিচয় শনাক্ত করে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ছাড়াও অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। তদন্তের পরে বিস্তারিত জানানো হবে। - বিষয় : - নরসিংদী - ধর্ষণ - ধর্ষণের শিকার
ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে অপহরণের পর হত্যা
নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি সরিষাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার ১৫ দিন আগে নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জন তরুণ তাকে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য আহমদুল্লাহর কাছে বিচার চেয়ে পায়নি পরিবারটি। উল্টো তাদের এলাকা ছাড়তে বলা হয়।
