রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, স্বামীকে মারধর
Why this classification
The article reports a specific night-time incident on Friday, 23 January 2026, in Saint Martin's Island where a young man allegedly tried to rape a housewife and then the husband was beaten. The accused denies the allegation, but the report describes a concrete physical attack on a named location and people.
Killed
0
Injured
1
Summary
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে ২০২৬ সালের ২৩ জানুয়ারি রাতে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে, এবং বাধা দিতে গেলে তাঁর স্বামী মারধরের শিকার হন। অভিযুক্ত ওমর ফারুক অভিযোগ অস্বীকার করেছেন, তবে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাসে তাঁকে রাতেই ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/01/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, স্বামীকে মারধর
রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, স্বামীকে মারধর প্রতীকী ছবি টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬ | ০০:১১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ | ০০:৩০ কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবালদ্বীপ সেন্টমার্টিনে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে ভুক্তভোগী নারীর স্বামীকে মারধরের ঘটনা ঘটে। শুক্রবার রাতে সেন্টমার্টিন ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার বিকেলে ভুক্তভোগী নারী টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। অভিযুক্ত যুবকের নাম ওমর ফারুক। তিনি সেন্টমার্টিন ইউনিয়নের মো. নূর আহমেদের ছেলে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে ওমর ফারুক ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালান। এসময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং অভিযুক্ত যুবককে আটক করেন। এসময় ভুক্তভোগীর স্বামীও বাড়ি ফেরেন। পরে জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়। তবে স্থানীয়ভাবে বিষয়টি পরদিন মীমাংসার আশ্বাস দিয়ে রাতেই অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ভুক্তভোগীর স্বামী অভিযোগ করে বলেন, ‘আমি মাছের ব্যবসা করি। ঘটনার রাতে আমি বাইরে ছিলাম। বাড়ি ফিরে দেখি বিষয়টি দেখতে পাই। তখন আমরা তাকে আটক করি। পরে তার স্বজনরা এসে আমার ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়’ সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার বিষয়টি জানতে পেরে রাতে ঘটনাস্থলে যাই। পরে ভুক্তভোগীর স্বামীর ওপর হামলার খবর পেয়েছি।’ অভিযুক্ত ওমর ফারুক অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে একটি পক্ষ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’ টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ - বিষয় : - কক্সবাজার - ধর্ষণচেষ্টা
