স্কুলের গাছের আম খাওয়ায় ৩ শিক্ষার্থীর গলায় জুতার মালা
Why this classification
Three students were caned and paraded with shoe garlands by the headmistress and several teachers at a government primary school in Bogura on 28 April 2026. This is a physical assault on children, within the 14-day window, so it counts as a violent incident even though no injuries are reported.
Killed
0
Injured
3
Summary
বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের ২৮ এপ্রিল আম চুরির অপবাদে প্রধান শিক্ষিকা গোল শাহানারা বেগম ও কয়েকজন শিক্ষক তিন শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন এবং গলায় জুতার মালা ও 'আমচোর' লেখা কাগজ পরিয়ে শ্রেণিকক্ষে ঘোরান। ঘটনার পর প্রধান শিক্ষিকাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 28/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
স্কুলের গাছের আম খাওয়ায় ৩ শিক্ষার্থীর গলায় জুতার মালা
স্কুলের গাছের আম খাওয়ায় ৩ শিক্ষার্থীর গলায় জুতার মালা আহা এই জীবন Advertisement বগুড়া ব্যুরো প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বগুড়ায় নিজেদের স্কুল গাছ থেকে আম পেড়ে খাওয়ার অপরাধে তিন শিক্ষার্থীকে জুতার মালা পরানো হয়েছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ২৮ এপ্রিল ঘটলেও জানাজানি হয় মঙ্গলবার। এদিকে সোমবার স্কুলের অভিযুক্ত প্রধান শিক্ষিকা গোল শাহানারা বেগমকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন এ তথ্য জানিয়েছেন। অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, ২৮ এপ্রিল কয়েকজন শিক্ষার্থী বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ থেকে কাঁচা আম পেড়ে খায়। এ ঘটনায় প্রধান শিক্ষিকা গোল শাহানারা বেগম ক্ষুব্ধ হন। তিনি পরদিন বিকালে চতুর্থ শ্রেণির দুজন ও পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে তার অফিস কক্ষে ডেকে নেন। আম চুরির অপবাদ দিয়ে তাদের বেত্রাঘাত করেন। এরপর তাদের জুতার মালা গলায় পড়িয়ে ও ‘আমচোর’ লেখা কাগজ শরীরে আটকিয়ে বিদ্যালয় চত্বর ও বিভিন্ন শ্রেণিকক্ষে ঘোরান। প্রধান শিক্ষিকার এ কাজে কয়েকজন শিক্ষকও সহযোগিতা করেন। এদিকে ঘটনাটি জানাজানি হলে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে বিষয়টি অবগত হওয়ার পর বগুড়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবির ৩ মে অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন। এছাড়া বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন একটি তদন্ত কমিটি গঠন করেন। বুধবারের (আজ) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। কমিটির প্রধান বগুড়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কবির মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য নেন। বক্তব্য দেওয়ার জন্য প্রধান শিক্ষিকাকে ডাকা হলেও তিনি উপস্থিত হননি। বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন জানান, তদন্ত রিপোর্টে অভিযোগের সত্যতা পেলে প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হবে। পাশাপাশি সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।
