সাংবাদিকসহ তিন ব্যক্তির বাড়িতে পেট্রোল বোমা হামলা

AI-classifiedconfidence 90%

Why this classification

Unidentified attackers threw petrol bombs at a journalist's home and at two neighbouring houses in Sirajganj on the night of Saturday, 10 January 2026, setting a wall on fire. The attack is a concrete, recent act of violence, though no one was hurt.

Reported by:SamakalSingle source
10/01/26•ভাঙ্গাবাড়ি ও সরদারপাড়ার সীমানা, সিরাজগঞ্জ সদর

Killed

0

Injured

0

Summary

সিরাজগঞ্জ সদরে সাংবাদিক ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল হক ইন্নার বাড়িতে শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা দুটি পেট্রোল বোমা ছুড়লে দেয়ালে আগুন ধরে যায়। একই সময়ে তাঁর দুই প্রতিবেশীর বাড়িতেও একটি করে পেট্রোল বোমা ছোড়া হয়, তবে এতে কেউ হতাহত হননি।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

শরীফুল হক ইন্না (সাংবাদিক, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক)হারুন-অর-রশিদ খান হাসান (সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি)নজরান রউফ (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল)শহিদুল ইসলাম (ওসি, সদর থানা)

Affected infrastructure

বাসভবনের দেয়ালদুই প্রতিবেশীর বাড়ি

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 12/01/26open original ↗

সাংবাদিকসহ তিন ব্যক্তির বাড়িতে পেট্রোল বোমা হামলা

সাংবাদিকসহ তিন ব্যক্তির বাড়িতে পেট্রোল বোমা হামলা ছবি: সংগৃহীত সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১০:০০ সিরাজগঞ্জ সদরে সাংবাদিক শরীফুল হক ইন্নার বাড়িতে দুটি পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। একই সময়ে তাঁর প্রতিবেশী দুজনের বাড়িতে একটি করে পেট্রোল বোমা ছোড়া হয়। এ বিষয়ে শরীফুল হক ইন্না গতকাল রোববার সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শরীফুল হক ইন্না সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। তিনি দৈনিক আমার দেশ ও এনটিভির জেলা প্রতিনিধি। ঘটনার বর্ণনা দিয়ে তিনি সমকালকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সদরের ভাঙ্গাবাড়ি ও সরদারপাড়া এলাকার মধ্যে মারামারি এবং উত্তেজনা চলছে। আমার বাসা এই দুই এলাকার সীমানায়। আগের ঘটনার জেরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আকস্মিকভাবে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক সদর থানা, সার্কেল অফিসার ও গোয়েন্দা পুলিশকে জানাই।’ স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা সাংবাদিক শরীফুল হকের বাসার উত্তর দিক থেকে বোমা দুটি ছুড়ে মারে। এ সময় তাঁর বাসার দেয়ালে আগুন ধরে যায়। হামলাকারীরা একই সময়ে তাঁর প্রতিবেশী এক ব্যাংক কর্মকর্তা ও আরেকজনের বাড়িতেও একটি করে পেট্রোল বোমা ছুড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নজরান রউফ ও সদর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, ঘটনাটি তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান বলেন, সাংবাদিক নেতার বাসায় বোমা ছোড়ার বিষয়টি উদ্বেগের। বেলকুচিতে অগ্নিসংযোগ গত শনিবার রাত ২টার দিকে জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পেস্তক দক্ষিণপাড়ায় আওয়ামী লীগ নেতা মো. ইয়াহিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়  দুর্বৃত্তরা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এতে একটি ঘর ও আসবাব পুড়ে যায়। ইয়াহিয়ার বাবা জেলহক আলী বলেন, ‘রাজনৈতিক মামলার কারণে আমার ছেলে পলাতক। আমরা তার স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতেই থাকি। রাজনৈতিক শত্রুতার জেরেই হয়তো আগুন দেওয়া হয়েছে। ঘর ও আসবাব পুড়ে গেলেও স্থানীয় লোকজনের সহায়তায় আমরা প্রাণে বেঁচে গেছি–আলহামদুলিল্লাহ।’ বেলকুচি থানার ওসি শেখ ফরিদ উদ্দিনের ভাষ্য, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার রাত ৭টা পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। - বিষয় : - সিরাজগঞ্জ