জীবননগরে আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত
Why this classification
This is a real, recent physical attack in Chuadanga district in which a group of people assaulted the MP's brother-in-law and his driver after a road blockage, leaving two people injured. It is classified as violence because it describes a concrete assault with injuries, not just a statement or commentary.
Killed
0
Injured
2
Summary
সোমবার (১ জুন ২০২৬) আসরের নামাজের পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে ইজিবাইকের গতিরোধের ঘটনার পর সংসদ সদস্য আমির হামজার শ্যালক ও কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং তাঁর গাড়িচালক সাদ্দাম হোসেন হামলায় আহত হন। ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং এমপি ও তাঁর পরিবারের সদস্যদের জীবননগর থানায় নেওয়া হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 01/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
জীবননগরে আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত
জীবননগরে আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত সংসদ সদস্য আমির হামজা। ফাইল ছবি জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ০১ জুন ২০২৬ | ২১:০২ কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি আসার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন- আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর, এবং তাঁর গাড়িচালক সাদ্দাম হোসেন। আমির হামজার শ্যালক আবু বক্কর বলেন, ‘কুষ্টিয়া থেকে দুলাভাই আমির হামজা একটি গাড়িতে আর আমি ও বোনসহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর আসছিলাম। আমরা হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে আমাদের গতিরোধ হয়। এ সময় বারবার হর্ন দিলেও গাড়ি না সরালে আমাদের গাড়িচালক নিচে নেমে কথা বলেন। ওই ইজিবাইকচালক দুঃখ প্রকাশ করেন। এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপি আমির হামজার শালা বলায় তারা আরও ক্ষিপ্ত হয়ে মুখে আঘাত করে।’ তিনি আরও বলেন, এ সময় আমার বোন গাড়ি থেকে বের হয়ে এলে তাঁকে এবং এমপি আমির হামজাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এদিকে ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে এমপি আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা জীবননগর থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তাঁর পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।’ - বিষয় : - কুষ্টিয়া - জীবননগর - আমির হামজা
