পুকুরে মরে ভেসে উঠেছে সব মাছ, দিশেহারা মাছচাষি

AI-classifiedconfidence 89%

Why this classification

This incident was classified as criminal violence in Natore. Parties reported: Unknown Miscreants, Anwar Hossain. Reported by 2 sources.

Reported by:Ajker PatrikaProthom AloCorroborated · 2 sources
28/05/26•Kumrul East Para, Joari, Baraigram

Killed

0

Injured

0

Summary

নাটোরের বড়াইগ্রামে ২৮শে মে দিবাগত রাতে একটি ইজারাকৃত পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ১০-১২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। পুকুর ইজারাদার আনোয়ার হোসেনের দাবি, এর আগেও একই পুকুরে বিষ প্রয়োগে বিপুল ক্ষতি করা হয়েছিল।

AI analysis

Category

Criminal Violence

Confidence

89% · severity 3

Parties involved

Unknown MiscreantsAnwar Hossain

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Ajker Patrika · 29/05/26open original ↗

পুকুরে মরে ভেসে উঠেছে সব মাছ, দিশেহারা মাছচাষি

নাটোরের বড়াইগ্রামে ভাগ্যবদলের আশায় অন্যের জমি ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন আনোয়ার হোসেন। তাঁর সব স্বপ্ন এখন শেষ হয়ে গেছে। আজ শুক্রবার সকালে পুকুরে গিয়ে দেখেন, মাছ সব মরে ভেসে উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুকুরে দুর্বৃত্তরা বিষ দিয়ে এই মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ারের দাবি, তাঁর প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী আনোয়ার উপজেলার হারোয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, দুই বছর আগে কুমরুল গ্রামের আবু হেনা মোস্তফা কামালের পাঁচ বিঘার পুকুর ৬ লাখ টাকায় তিন বছরের জন্য ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন। পুকুরে রুই, চিতল, কাতল, সিলভার কার্পসহ ১০ থেকে ১২ প্রজাতির দেড় লাখ টাকার মাছ ছাড়া হয়। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকা খরচ হয়। আজ সকালে মাছ মরে যাওয়ার খবর পেয়ে তিনি পুকুরপাড়ে যান। গিয়ে দেখেন, পুকুরের সব মাছ মরে আছে। দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ দিয়ে মাছ মেরে ফেলছে। তিনি আরও বলেন, গত ঈদুল ফিতরের দিন রাতেও এই পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছিল। তখন প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছিল। শুক্রবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, পুকুরের পানিতে ভেসে আছে মরা মাছ। দুর্গন্ধে টেকা দায়। পুকুর ইজারাদারের লোকজন মাছ তুলে পুকুরপাড়ে গর্ত করে পুঁতে ফেলছে। পুকুরের মালিক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আনোয়ার হোসেনকে পুকুর লিজ দিয়েছিলাম। কে বা কারা এই কাজ করছে বোঝা যাচ্ছে না। আমার বা আনোয়ারের সাথে কারও কোনো শত্রুতা নেই।’ বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব হোসেন বলেন, মাছ নিধনের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Source 2: Prothom Alo · 10/07/26open original ↗

নাটোরে ছাত্রলীগের মিছিল-পথসভা, ফেসবুকে ছড়িয়েছে ভিডিও

নাটোর-রাজশাহী মহাসড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ঝটিকা মিছিল ও পথসভা করে। আজ শুক্রবারছবি: ভিডিও থেকে নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল ও পথসভা করেছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে সদর উপজেলার ঢালান বাজারসংলগ্ন নাটোর-রাজশাহী মহাসড়কে ওই কর্মসূচি পালন করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাতটার কিছু পর গাওপাড়া ঢালান বাজারসংলগ্ন রাজশাহী মহাসড়কে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের ব্যানার ও জাতীয় পতাকা হাতে ঝটিকা মিছিল করেন। প্রায় পাঁচ মিনিট মিছিল করার পর তাঁরা একটি মোড়ে সংক্ষিপ্ত পথসভা করেন। সেখানে একটি ভ্যানের ওপর দাঁড়িয়ে একজনকে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাসকে তাঁদের আশপাশে চলাচল করতে দেখা যায়। মিছিল ও পথসভা থেকে শেখ হাসিনার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। ওই কর্মসূচি সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা এমরান হোসেন বলেন, ‘মিছিল করা বাক্‌স্বাধীনতার অংশ। তাই আমরা মিছিল করেছি। মিছিল করার কারণে পরে ওই এলাকার বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়েছে। কিছু লোককে মারপিটও করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।’ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল করার খবর তাঁদের জানা নেই। এ ধরনের তৎপরতা চালানো হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন নাটোরছাত্রলীগমামলারাজশাহী বিভাগ