শেরপুরে ট্রাংকের ভেতর অজ্ঞাত নারীর লাশ

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a single concrete incident: the decomposed body of an unidentified woman, with hands and feet tied, was found inside a steel trunk in Sherpur on Wednesday, 1 April 2026, and police believe she was murdered a few days earlier. The article reports a discovered body linked to a likely crime, which counts as violence under the tracker's rules.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
01/04/26•তাঁতিহাটি নয়াপাড়া ঢালিবাড়ি মোড়, শ্রীবরদী

Killed

1

Injured

0

Summary

শেরপুরের শ্রীবরদী উপজেলার তাঁতিহাটি নয়াপাড়া ঢালিবাড়ি মোড়ে রাস্তার পাশে ফেলে রাখা একটি স্টিলের ট্রাংকের ভেতর থেকে আনুমানিক ত্রিশ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া লাশটি কয়েকদিন আগে হত্যার পর ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

PoliceUnidentified assailants (দুর্বৃত্ত)Local residents

Affected infrastructure

স্টিলের ট্রাংক (তালা ভাঙা)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 02/04/26open original ↗

ট্রাঙ্ক ঘিরে কৌতূহল, তালা ভেঙে মিলল নারীর লাশ

ট্রাঙ্ক ঘিরে কৌতূহল, তালা ভেঙে মিলল নারীর লাশ শ্রীবরদী পৌর এলাকার তাতিহাটী মহল্লার নয়াপাড়া ঢালিবাড়ি মোড়ে ট্রাঙ্ক দেখতে জনতার ভিড়। ছবি: সমকাল শেরপুর প্রতিনিধি প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ১৯:২৯ মাত্র ১৩ দিনের মাথায় শেরপুরে আরেক নারীর পচা-গলা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শ্রীবরদী পৌর এলাকার তাতিহাটী মহল্লার নয়াপাড়া ঢালিবাড়ি মোড়ে একটি ট্রাঙ্ক (বড় স্টিলের বাক্স) থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে ২০ মার্চ শেরপুর পৌর শহরের মোবারকপুর এলাকার একটি কলাবাগান থেকে দুই পা বিহীন নারীর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের শিকার দুই নারীর পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। জানা গেছে, বুধবার ভোরে ঢালিবাড়ি মোড়ে একটি পিকআপ ভ্যান আসে। এসময় কয়েকজন ব্যক্তি ভ্যান থেকে একটি ট্রাঙ্ক নামায়। বিনা বেগম নামে একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ট্রাঙ্ক নামিয়ে রেখে যাওয়ার সময় অপিরিচিত ব্যক্তিদের কাছে জানতে চান কেন এখানে ট্রাঙ্ক রেখে যাচ্ছেন, জবাবে তারা বলেন, কিছুক্ষণ পর এসে নিয়ে যাবেন। ঘণ্টাখানেক পড়ে থাকা ট্রাঙ্ক নিয়ে এলাকাবাসীর মনে ভয় ও সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে শত শত লোক সেখানে উপস্থিত হন। ট্রাঙ্কের কাছে যেতেই দুর্গন্ধ পান তারা। পরে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাঙ্কের তালা ভেঙে দেখতে পায় বিছানার তোষক ও প্লাস্টিকের বস্তায় মোড়ানো নারীর লাশ। লাশটির মুখমন্ডল রক্তাক্ত। সারা শরীর ফুলে গেছে। দেখে চেনার উপায় নেই। স্থানীয়রা জানান, লাশ দেখে মনে হয়েছে কয়েকদিন আগে হত্যা করে ওই ট্রাঙ্কে ভরে রাখা হয়েছিল। পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পিকআপে করে এনে ফেলে গেছে দুর্বৃত্তরা। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরল আলম বলেন, লাশের পরিচয় শনাক্ত করতে পারেননি তারা। সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা এসে কাজ শুরু করবেন। প্রাথমিকভাবে মনে হয়েছে ভুক্তভোগী নারীর বয়স ২৫-৩০ হবে। - বিষয় : - শেরপুর

Source 2: Jugantor · 02/04/26open original ↗

শেরপুরে ট্রাংকের ভেতর অজ্ঞাত নারীর লাশ

শেরপুরে ট্রাংকের ভেতর অজ্ঞাত নারীর লাশ Advertisement শেরপুর প্রতিনিধি প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ শেরপুরের শ্রীবরদী উপজেলার থানা পুলিশ রাস্তার পাশে ফেলে রাখা একটি স্টিলের ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। বুধবার দুপুরে শহরের তাঁতিহাটি নয়াপাড়া ঢালিবাড়ি মোড়ে রাস্তার পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার সকাল থেকেই রাস্তার পাশে একটি মালিকবিহীন ট্রাংক পড়ে ছিল। দুপুর পর্যন্ত ট্রাংকটি একই স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ জাগে। একপর্যায়ে ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে ট্রাংকের ভেতরে থাকা অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে। আনুমানিক ত্রিশ বছর বয়সী ওই নারীর হাত ও পা বাঁধা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর গভীর রাতে দুর্বৃত্তরা লাশটি ফেলে রেখে গেছে।