সংক্ষিপ্ত সংবাদ
Why this classification
A man who is a veteran freedom fighter was hacked with a sharp weapon by neighbours on Sunday night (5 April 2026) over a land dispute in Chhota Kalia, Narail, and suffered injuries. This is a concrete physical attack within the 14-day window, so it counts as violence.
Killed
0
Injured
1
Summary
নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া এলাকায় গত রোববার (২০২৬ সালের ৫ এপ্রিল) রাতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আচার্য কুপিয়ে জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, দোষীদের ধরতে অভিযান চলছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
কালিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে কোপাল প্রতিপক্ষ
কালিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে কোপাল প্রতিপক্ষ কিশোরগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি ও নড়াইল সংবাদদাতা প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ০৮:১৬ | প্রিন্ট সংস্করণ জমি নিয়ে বিরোধের জেরে নড়াইলের কালিয়ায় কৃষ্ণপদ আচার্য্য (৭৩) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে ছোট কালিয়া গ্রামে এ হামলার শিকার হন তিনি। এদিকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি ও বালু লুটের বিষয়ে প্রশাসনে অভিযোগ করায় হামলার শিকার হয়েছেন এক কৃষক। কালিয়ায় আহত বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আচার্য্য ছোট কালিয়া গ্রামের মৃত সন্তোষ আচার্য্যের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাঁর সঙ্গে মনসামন্দিরের একটি জমি নিয়ে প্রতিবেশী ফজর শেখ ও অলিয়ার শেখের মামলা চলছে। রোববার রাত ৮টার দিকে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আচার্য্য কালিয়া বাজার থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন। এ সময় ছোট কালিয়ার সাইদের দোকানের সামনে আশিকুর রহমান সুমন (৪০), আকিবুর রহমান মিলন (৩৭) ও মাহিদুল শেখ (৩৫) দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা কৃষ্ণপদের মাথা-হাত ও পায়ে কোপায়। এলাকাবাসী গুরুতর অবস্থায় তাঁকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পর থেকে আশিকুর, আকিবুর ও মাহিদুল পলাতক। তাদের মোবাইল ফোন নম্বরে কল দিয়েও সংযোগ মেলেনি। কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধার ওপর এ হামলা হয়েছে। লিখিত অভিযোগ পাননি। হামলাকারীরা গা-ঢাকা দিয়েছেন। তাদের আটকে চেষ্টা চলছে। অষ্টগ্রামে হামলার শিকার উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কবিরখান্দান গ্রামের কৃষক মাহবুব আলমের ভাষ্য, তাঁর গ্রামের নরসিংহ পূর্বাবাদ মৌজায় সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি আছে। ড্রেজার বসিয়ে সেখান থেকে মাটি ও বালু লুটে নিচ্ছেন একই এলাকার বাচ্চু মিয়া, বাবলু মিয়া ও ড্রেজার মালিক মিজান মিয়া। এতে তিনিসহ অন্য কৃষকের জমি ধসে পড়ছে। ৩১ মার্চ এ বিষয়ে তিনি ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের একজন সার্ভেয়ার রোববার বিকেলে মাহবুব আলমসহ অভিযুক্তদের নিয়ে ড্রেজারের জায়গায় যান। সার্ভেয়ার দ্রুত সময়ের মধ্যে মিজানকে ড্রেজার সরিয়ে নিতে বলেন। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মিজানের নেতৃত্বে মাহবুব আলমের ওপর দুই দফা হামলা হয়। লোহার রড দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। এলাকাবাসী তাঁকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মিজান মিয়ার দাবি, মাহবুব আলম কেন অভিযোগ দেওয়ার আগে নিজেদের লোকজনের সঙ্গে পরামর্শ করেননি, এ কারণে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। তিনি হামলায় ছিলেন না। ড্রেজারটি সরিয়ে নিচ্ছেন। অষ্টগ্রাম থানার ওসি মো. সোহেব খান বলেন, মাহবুব আলম এ ঘটনায় রোববার রাতেই ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে ভুক্তভোগী আব্দুর রহিম (৪৩) কোম্পানীগঞ্জ থানায় এ মামলা করেন। এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা আব্দুর রহিমের (৪৩) ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানছুরুল হক বাবর (৫৫) ও তাঁর বড় ভাই মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক শাহজাহানসহ ১৬ জনকে আসামি করা হয়। সোমবার দুপুরে নোয়াখালীর একটি সংবাদপত্র অফিসে আব্দুর রহিম জানান, ৩ এপ্রিল মুছাপুর ইউনিয়নের কালু মোল্লার মসজিদ ও মদিনা বাজারে দুই দফায় তাঁর ওপর হামলা হয়। এ বিষয়ে মানছুরুল হক বাবর ও আব্দুল হক শাহজাহান বলেন, এ হামলায় তারা জড়িত নন। সাংবাদিকদের এলাকায় ঘুরে সত্যতা জানতে বলেন। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, মাটিবাহী ড্রাম ট্রাক ও ডিমবাহী ট্রাকের সাইড দেওয়ার সময় গ্লাস ভেঙে যাওয়া নিয়ে ওই ঘটনা ঘটেছে। হামলাকারী ও হামলার শিকার দুজনই আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। এ ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। - বিষয় : - আহত
সংক্ষিপ্ত সংবাদ
কালিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম কালিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার ছোট কালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কৃষ্ণপদ আচার্য ওই গ্রামের মৃত সন্তোষ আচার্যের ছেলে। জমি নিয়ে বিরোধের জেরে তিনি প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন। ওসি মো. ইদ্রিস আলী বলেন, দোষীদের ধরতে অভিযান চলছে। নড়াইল প্রতিনিধি শরীয়তপুরে পানির পাম্পে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু শরীয়তপুরে বিদ্যুৎচালিত পানির পাম্পের সঙ্গে ওড়না পেঁচিয়ে রোজিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার পৌরসভার ৩নং ওয়ার্ডে হাজরাসার গ্রামের চরপালং বালুরঘাটে কীর্তিনাশা নদীর পাড়ে ওই দুর্ঘটনা ঘটে। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে পানির পাম্পে ওই নারীর ওড়না পেঁচিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শরীয়তপুর প্রতিনিধি মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদ মঠবাড়িয়ায় নির্মাণাধীন উত্তর সোনাখালী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদ কাজ দ্রুত শেষ করার দাবিতে সোমবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঠবাড়িয়া-সোনাখালী-পাথরঘাটা সড়কে আমড়াগাছিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। তারা অভিযোগ করেন, প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবে ওই প্রতিষ্ঠানের নির্মাণ বন্ধের পাঁয়তারা চলছে। কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রুমেল, সমাজ সেবক তোতা মিয়া, ব্যবসায়ী ইয়াকুব আলী। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি কলাপাড়ার ধানখালী কলেজ অধ্যক্ষের কক্ষে তালা কলাপাড়ায় জেষ্ঠ্যতা লঙ্ঘন করে পদ গ্রহণ ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আযাদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষকরা। সোমবার সাংবাদিক সম্মেলনে জেষ্ঠ্য শিক্ষক মাসুম বিল্লাহসহ অন্যরা বলেন, আবুল কালাম সিনিয়র হিসেবে সপ্তম স্থানে থেকেও শিক্ষা মন্ত্রনালয়ের পরিপত্র লঙ্ঘন করেছেন। পাশাপাশি মব সৃষ্টি করে এবং সিনিয়র শিক্ষকদের মামলার ভয় দেখিয়ে গত বছরের ৩০ জুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ কেড়ে নেন। পদ পাওয়ার পরই শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ কলেজের অর্থ আত্মসাৎ করেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আবুল কালাম আযাদ। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ আমেরিকার সঙ্গে প্রস্তাবিত রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্ট বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সোমবার অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সমন্বয়কারী শহীদুল ইসলাম মিরন। উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা অধ্যাপক আবদুল সাত্তার, বাসদ নেতা ডা. মনীষা চক্রবর্তী। বরিশাল ব্যুরো টুঙ্গিপাড়ায় তেল সরবরাহে কারচুপি, পাম্প মালিককে জরিমানা টুঙ্গিপাড়ায় ভোক্তা পর্যায়ে তেল সরবরাহে পরিমাপে কারচুপির অভিযোগে পাম্প মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার মেসার্স টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। গোপালগঞ্জ প্রতিনিধি মাদারীপুরে লিফটে আটকা ৮ জনকে দেড় ঘণ্টা পর উদ্ধার মাদারীপুর লিফটে আটকে থাকা শিশু, নারীসহ ৮ জনকে দেড়ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার লেকেরপাড়ে সমন্বিত অফিসের ১০তলা ভবনের লিফটে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকালে সমন্বিত সরকারি অফিস ভবনে সেলাই প্রশিক্ষণ নিতে আসেন ৭ নারী প্রশিক্ষণার্থী। এ সময় তাদের সঙ্গে একজন শিশু ছিল। উপরের তলায় যাওয়ার সময় হঠাৎ লিফটটি মাঝপথে বিকল হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে। টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
