দেনা-পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১২,ভাঙচুর- লুটপাট

AI-classifiedconfidence 90%

Why this classification

A physical clash in Lakshmipur on 17 May 2026 left 12 people injured, and the attackers also vandalised and looted a house, causing about 5 lakh taka in losses. The event is a concrete, recent incident, so it counts as violence.

Reported by:JugantorSingle source
17/05/26•চরকাছিয়া গ্রাম, দক্ষিণ চরবংশী ইউনিয়ন

Killed

0

Injured

12

Summary

লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে ১৭ মে ২০২৬ (রোববার) টাকা লেনদেন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। অভিযোগ অনুযায়ী এ সময় বিএনপি কর্মী সিদ্দিক আলী সরকারের বসতঘর ভাঙচুর ও নগদ টাকা-স্বর্ণালংকার লুটপাট করা হয়, যাতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

BNP

Other actors

রাসেল বেপারীনেকমত আলী বেপারীসিদ্দিক আলী সরকারআবদুল মান্নান (তদন্ত পরিদর্শক, রায়পুর থানা)

Affected infrastructure

বসতঘরনগদ টাকাস্বর্ণালংকার

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 12

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 17/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 17/05/26open original ↗

দেনা-পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১২,ভাঙচুর- লুটপাট

দেনা-পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১২,ভাঙচুর- লুটপাট Advertisement রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:৩৯ পিএম লক্ষ্মীপুরের রায়পুরে অর্থ দেনা-পাওনাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের নারীসহ ১২ জন আহত হন। এ ঘটনায় রোববার রাত ৮টায় প্রতিপক্ষ রাসেল বেপারী ও নেকমত আলী বেপারীসহ ১২ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেছেন আহত বিএনপির কর্মী সিদ্দিক আলী সরকার (৪৫)। এর আগে রোববার সকাল ৯টায় ও দুপুর ১২টা সময় দুই দফা উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের চরকাছিয়া গ্রামে সরকারগো বাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মামলার এজাহারে জানা যায়, রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে বিএনপি কর্মী সিদ্দিক আলী সরকার ও রাসেল বেপারীর মধ্যে টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে রোববার সকালে রাসেল বেপারি তার টাকা দেওয়ার জন্য সিদ্দিক আলীকে ফোন করে। এতে ফোন না ধরায় রাসেল বেপারি বিএনপি কর্মী সিদ্দিক আলী সরকারকে ফসলি ক্ষেতে গিয়ে মারধর করে চলে যান। পরে দুপুরে আবারও সিদ্দিক আলীর বাড়িতে গিয়ে তাকেসহ তার পরিবারের তিন নারীসহ ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে রাসেল বেপারিসহ তার অনুসারীরা। এ সময় সিদ্দিক আলী সরকারের বসতঘর ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতিসাধন করে রাসেল বেপারি গংরা। এ ঘটনায় আহত বিএনপি কর্মী সিদ্দিক আলী সরকার ও অভিযুক্ত রাসেল বেপারি একে অপরের বিরুদ্ধ পরস্পরবিরোধী বক্তব্য দেন। রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান বলেন, দক্ষিণ চরবংশী ইউপির চরকাছিয়া গ্রামে দুইপক্ষের মারামারি, ভাঙচুরের ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও হাজিমারা ফাঁড়ি পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সিদ্দিক আলী বেপারি বাদী হয়ে তার প্রতিপক্ষ রাসেল বেপারি ও নেকমত আলী বেপারিসহ ১১ জনকে আসামি করে থানায় মামলা করেন। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।