রংপুরে কেবল ওয়ান অফিসে হামলা, বন্ধ ইন্টারনেট সেবা

AI-classifiedconfidence 85%

Why this classification

A gang led by Galib attacked and vandalised the Cable One office in Rangpur on Sunday evening (1 March 2026), beat the manager Parag, and threatened to kill the general manager and his family. The attack followed a dispute over control of a cable dish feed, and about 10,000 subscribers lost internet service as a result.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
01/03/26•Press Club front, Cable One office (প্রেস ক্লাবের সামনে)

Killed

0

Injured

1

Summary

রংপুর মহানগরীর প্রেস ক্লাব এলাকায় ডিশ ফিড নিয়ন্ত্রণ নিয়ে গালিব ও তার সন্ত্রাসী বাহিনী সিগন্যাল অপারেটর ক্যাবল ওয়ানের অফিসে হামলা ও ভাঙচুর চালিয়ে ম্যানেজার পরাগকে মারধর করে। এতে প্রায় ১০ হাজার গ্রাহক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হয়েছেন এবং সপরিবারে জিএমকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Galib (গালিব) and his gangParag (পরাগ), Cable One managerCable One GM (unnamed)Feed owner of Ward 24 Kamalkachna (unnamed)Deputy Police Commissioner Tofayel Ahmed (উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ)

Affected infrastructure

Cable One officeCable TV/internet service for around 10,000 subscribers

Tags

ExtortionGang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 04/03/26open original ↗

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে দুই নেতার জামিন

গুলি করে হত্যার হুমকি গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে দুই নেতার জামিন রংপুর অফিস প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ০৮:০৭ | প্রিন্ট সংস্করণ রংপুরে কারাবন্দি যুবলীগ নেতার ডিশ ও ইন্টারনেট ব্যবসা দখলচেষ্টা এবং পরিবারসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় গ্রেপ্তার হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই জামিন পেয়েছেন দুই আসামি। মঙ্গলবার দুপুরে রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাশেদ হোসাইন শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন–রংপুর জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব এবং জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন। এর আগে সোমবার রাতে র্যাব-১৩ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে তারা গ্রেপ্তার হয়েছিলেন। সোমবার রাতে কেবল ওয়ানের জিএম রায়হান আহম্মেদ পরাগ এবং মায়া সাইবার ওয়ার্ল্ডের সহকারী হিসাবরক্ষক মো. রাসেল বাদী হয়ে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় গালিব ও সদ্য বহিষ্কৃত জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের লাইন কেটে দিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি করেছে। এছাড়া রোববার বিকেলে গালিব ও মনু তাদের অনুসারীদের নিয়ে অফিসে ঢুকে ল্যাপটপ-কম্পিউটার ভাঙচুর করেন এবং গালিবকে নতুন ফিড অপারেটর হিসেবে নিয়োগ দিতে চাপ দেন। এ সময় মনু প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ফোনে হুমকি দিয়ে বলেন, ‘আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস, তাহলে তোর বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।’ হামলা ও হুমকির সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হলে কেন্দ্রীয় যুবদল নড়েচড়ে বসে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে রোববার রাতেই অভিযুক্ত মনু ও গালিবকে দল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিল কেন্দ্রীয় যুবদল।  তবে মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তারের পরপরই জামিন পাওয়ায় স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।   - বিষয় : - হত্যার হুমকি

Source 2: Jugantor · 02/03/26open original ↗

রংপুরে কেবল ওয়ান অফিসে হামলা, বন্ধ ইন্টারনেট সেবা

রংপুরে কেবল ওয়ান অফিসে হামলা, বন্ধ ইন্টারনেট সেবা Advertisement রংপুর ব্যুরো প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ডিশ ব্যবসায়ের ফিডের নিয়ন্ত্রণ নিয়ে রংপুর মহানগরীতে ‘সিগন্যাল অপারেটর কেবল ওয়ান’র অফিসে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ম্যানেজারকে মারধর এবং জিএমকে সপরিবারে গুলি করে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা। ফলে অফিস তালাবদ্ধ করে সবাই পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনার পর থেকে সিগন্যাল অপারেটর ক্যাবল ওয়ানের প্রায় ১০ হাজার গ্রাহক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত রয়েছেন। জানা গেছে, দুর্বৃত্তরা একটি দলের যুব সংগঠনের নাম ভাঙিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তারা রোববার সন্ধ্যায় নগরীর প্রেস ক্লাবের সামনে ক্যাবল ওয়ান অফিসে এই হামলা করে। ক্যাবল ওয়ান কর্তৃপক্ষের অভিযোগ, নগরীর ২৪নং ওয়ার্ডের কামালকাছনা এলাকার কেবল ওয়ানের ফিড মালিককে বাদ দিয়ে গালিব নামে এক ব্যক্তিকে দেওয়ার জন্য ওয়ান কর্তৃপক্ষের কাছে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারি কামালকাছনা এলাকার ডিশের লাইন কেটে দেয় গালিব ও তার বাহিনী। বিষয়টি নিয়ে ২৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ফিড মালিক। ক্যাবল ওয়ান কর্তৃপক্ষের অভিযোগ, এই ঘটনার জেরে গালিব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কেবল ওয়ান অফিসে হামলা ভাঙচুর করে। এ সময় ম্যানেজার পরাগকে মারধর করা হয়। মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাত ১০টা পর্যন্ত থানায় কেউ মামলা করেনি।