বোতলে তেল বিক্রির ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ

AI-classifiedconfidence 85%

Why this classification

A journalist was physically confronted, had his mobile phone snatched, and was threatened by a man at a petrol pump in Tangail on 15 April 2026. This is a concrete, recent act of physical assault and robbery, and no injuries or deaths were reported, so severity is low.

Reported by:Dhaka PostSingle source
15/04/26•আমিন বাজার, এম আরফান খান অ্যান্ড কোং তেল পাম্প

Killed

0

Injured

0

Summary

১৫ এপ্রিল (বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের আমিন বাজারে এম আরফান খান অ্যান্ড কোং তেল পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও ধারণ করতে গেলে স্টার নিউজের প্রতিনিধি রাব্বি খান হেনস্তার শিকার হন। অভিযোগ, এক ব্যক্তি তার ওপর চড়াও হয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং হুমকি দেয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 3

Perpetrator side

Locals

Victim side

Unknown

Other actors

স্টার নিউজের প্রতিনিধি রাব্বি খান (ভুক্তভোগী সাংবাদিক)অজ্ঞাতনামা ব্যক্তি (ফোন ছিনতাইকারী)পাম্পের দায়িত্বে থাকা কর্মচারীটাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 15/04/26open original ↗

বোতলে তেল বিক্রির ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ

টাঙ্গাইলে তেলের পাম্পে বোতলে তেল বিক্রির দৃশ্য ধারণ করতে যাওয়া এক সাংবাদিকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ সময় হেনস্তাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের আমিন বাজার এলাকায় এম আরফান খান অ্যান্ড কোং নামের একটি তেলের পাম্পে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম রাব্বি খান। তিনি স্টার নিউজের প্রতিনিধি। রাব্বি খান বলেন, পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখে আমি সেখানে যাই। গিয়ে দেখতে পাই, সেখানে নিয়ম ভেঙে বোতলে তেল বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে দায়িত্বে থাকা কর্মচারীদের জিজ্ঞেস করলে বলেন, ‘পাম্প মালিকের স্ত্রীর জন্য তেল দেওয়া হচ্ছে’। তিনি আরও বলেন, কিছুক্ষণ পর একাধিক গ্রাহককে বোতলে তেল দিতে দেখে আমি ভিডিও ধারণ শুরু করি। এ সময় এক ব্যক্তি তার ওপর চড়াও হয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং হুমকি দিয়ে বলে, ‘মোবাইল পাবি না, যা করার কর, কার কাছে বিচার দিবি দে গা’। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে হেনস্তা করা হয়। লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালকরা জানান, ২ থেকে ৩ ঘণ্টা অপেক্ষা করেও তারা তেল পাচ্ছেন না। অথচ পাম্প কর্তৃপক্ষ বোতলে তেল বিক্রি করায় ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে। তারা অবিলম্বে বোতলে তেল বিক্রি বন্ধের দাবি জানান। টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, এ বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আরিফুল ইসলাম/এএমকে