খারাপ আচরণের বিচার দেওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

AI-classifiedconfidence 93%

Why this classification

A man was stabbed to death from behind by his cousin in Galachipa, Patuakhali, on the night of Tuesday 14 April 2026. This is a concrete, recent killing with a weapon, and it falls within the violence definition. The motive was a family feud rather than a political or religious cause.

Reported by:JugantorSingle source
14/04/26•কাচারীকান্দা গ্রাম, রতনদী তালতলী ইউনিয়ন, গলাচিপা

Killed

1

Injured

0

Summary

পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাত প্রায় ১০টায় খারাপ আচরণের বিচার দেওয়ার জেরে চাচাতো ভাই দুলাল মোল্লার ছুরিকাঘাতে শহিদুল মোল্লা (৪৭) নিহত হন। ঘাতককে এলাকাবাসী আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

93% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

দুলাল মোল্লা (৩৫) - ঘাতক, চাচাতো ভাইশহিদুল মোল্লা (৪৭) - নিহত ব্যক্তিকাঞ্চন মোল্লা - দুলালের বাবামিজানুর দেওয়ান - স্থানীয় ইউপি সদস্যইব্রাহিম - চৌকিদারমো. ডা. নূর উদ্দীন - কর্তব্যরত চিকিৎসকমো. সৈয়দুজ্জামান - সহকারী পুলিশ সুপার (সার্কেল)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 15/04/26open original ↗

খারাপ আচরণের বিচার দেওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

খারাপ আচরণের বিচার দেওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা Advertisement গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী)প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম পটুয়াখালীর গলচিপায় খারাপ আচরণের বিচার দেওয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে শহিদুল মোল্লা (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক চাচাতো ভাই দুলাল মোল্লাকে (৩৫) এলাকাবাসী আটক করে গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা গ্রামের দুলাল মোল্লা (৩৫) বিভিন্ন বিষয় নিয়ে বাবা কাঞ্চন মোল্লার সঙ্গে দীর্ঘদিন যাবত খারাপ আচরণ করে আসছিল। এ ঘটনা নিয়ে কাঞ্চন মোল্লা বাড়ির লোকজন নিয়ে স্থানীয় ইউপি সদস্য মিজানুর দেওয়ানের কাছে অভিযোগ করেন। মঙ্গলবার সন্ধ্যায় ইউপি সদস্য মিজানুর দেওয়ান চৌকিদার ইব্রাহিম দিয়ে ডেকে এনে দুলালকে বাবা, চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে আগামী বৃহস্পতিবারের মধ্যে মিলে যাওয়ার জন্য বলেন। তা না হলে বৃহস্পতিবার সন্ধ্যায় বিচার করার তারিখ ও সময় নির্ধারণ করে দেন। এ ঘটনার পর রাত ৯টার দিকে শহিদুল মোল্লা বাড়িতে যাওয়ার পথে পেছন দিক থেকে দুলাল মোল্লা ছুরি দিয়ে আঘাত করে। আহত শহিদুলকে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. ডা. নূর উদ্দীন তাকে মৃত ঘোষণা করে। এ বিষয় সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সৈয়দুজ্জামান জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।