সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
Why this classification
A 19-year-old married woman was found hanging in a government rehabilitation house in Sitakunda on the night of 2 March 2026, and her family alleges that her drug-addicted husband strangled her and staged the hanging. Because the body was found in suspicious circumstances and the death is being treated as a possible murder, it is classified as a violent incident.
Killed
1
Injured
0
Summary
চট্টগ্রামের সীতাকুণ্ডে সোমবার (২ মার্চ ২০২৬) রাতে পৌরসদরের একটি সরকারি পুনর্বাসন ঘরে জেরিন আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ, মাদকাসক্ত স্বামী ফারুক তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে দিয়েছেন, এবং পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে পাঠিয়েছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
85% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার Advertisement সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাতে উপজেলার পৌরসদরে ইকোপার্কের পশ্চিম পাশ-সংলগ্ন সরকারি পুনর্বাসন ঘরের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জেরিন আক্তার (১৯) পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা ফারুকের স্ত্রী। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেমনগর এলাকার আবুল কালামের মেয়ে। তার তিন মাস বয়সি একটি শিশুসন্তান রয়েছে। মৃতের স্বজনেরা জানান, দেড় বছর আগে ফারুকের সঙ্গে জেরিনের বিয়ে হয়। বিয়ের পর তারা ফারুকের মাদকাসক্তির বিষয়টি জানতে পারেন। ফারুক মাদকাসক্ত হয়ে ঘরে ফিরে জেরিনকে প্রায়ই মারধর করতেন। সোমবার রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে জেরিনের বাড়িতে আসেন তারা। পরে পুলিশের সহায়তায় জেরিনের লাশ উদ্ধার করা হয়। স্বজনদের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় ফারুক জেরিনকে শ্বাসরোধ করে মেরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়েছেন। জেরিনের বাবা আবুল কালাম জানান, মাদকাসক্ত ফারুক নেশার টাকার জন্য প্রায়ই তার মেয়েকে মারধর করত। মেয়ের সংসার বাঁচাতে একাধিকবার টাকাও দিয়েছেন তিনি। প্রতিবেশীদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, সোমবার রাতেও ফারুক তার মেয়েকে মারধর করেছে। ফারুক জেরিনকে মেরে ফাঁসির নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেন আবুল কালাম। সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
