মিরপুরে নারীকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়

AI-classifiedconfidence 70%

Why this classification

The article reports several deaths, but this entry covers the lead case: a woman found hanged in her Mirpur home on Wednesday, 8 April, whose family says she was murdered. The police describe the death as mysterious, and the husband says it was suicide, so the murder claim is not yet confirmed. Because a body was found in a case that may involve a crime, it counts as violence.

Reported by:JugantorSingle source
12/04/26•Mirpur (নিজ বাসা)

Killed

1

Injured

0

Summary

ঢাকার মিরপুরে নিজ বাসায় চাঁদপুরের শাহরাস্তির বাসিন্দা আঁখি আলমগীর মিম নামে এক নারীর ঝুলন্ত লাশ বুধবার (৮ এপ্রিল) উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, স্বামী নির্যাতনের পর তাঁকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, যদিও স্বামী আত্মহত্যার দাবি করেছেন এবং পুলিশ ঘটনাটিকে রহস্যজনক বলছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

70% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

আঁখি আলমগীর মিম (নিহত, চাঁদপুরের শাহরাস্তি)আব্দুর রহিম (স্বামী, পরিবারের অভিযোগে অভিযুক্ত)আলমগীর হোসেন (নিহতের বাবা)ওসি মীর মাহবুবুর রহমান (মিরপুর থানা)

Tags

Domestic ViolenceMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 13/04/26open original ↗

মিরপুরে নারীকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়

রাজবাড়ীতে রিকশাচালক ও রাজাপুরে যুবকের লাশ উদ্ধার মিরপুরে নারীকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় শাহরাস্তিতে স্বজনদের অভিযোগ Advertisement যুগান্তর ডেস্ক প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর মিরপুরে নারীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শাহরাস্তিতে স্বজনরা এমন অভিযোগ করে ওই হত্যার বিচার দাবি করেছেন। রাজবাড়ীতে রিকশাচালক ও রাজাপুরে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : রাজধানীর মিরপুরে আঁখি আলমগীর মিম নামে এক নারীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। তাকে হত্যার পর আত্মহত্যার প্রচার চালানো হচ্ছে। এমনটাই অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। নিহত মিম চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়া গ্রামের রব ভূঁইয়া বাড়ির আব্দুর রহিমের স্ত্রী। বুধবার মিরপুরের বাসায় জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মিমের পরিবারের সদস্যরা জানান, ৫ বছর আগে আব্দুর রহিমের সঙ্গে মিমের বিয়ে হয়। এতে পরিবারের সম্মতি না থাকায় বাবা আলমগীর হোসেন মিমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তবে মেয়ের মৃত্যুর সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি। রোববার তিনি বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে। আমি জানতে পেরেছি বিয়ের পর আমার মেয়েকে তার স্বামী মারধর করত। আমার মেয়েকে মেরে জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে মিমের স্বামী আব্দুর রহিম জানান, এনজিওর ঋণ নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধ ছিল। ওই ঘটনার জেরে মিম আত্মহত্যা করেছে। আমি বাইরে ছিলাম বাসার সিসি ক্যামেরায় দেখেছি সে আত্মহত্যা করেছে। ওসি মীর মাহবুবুর রহমান জানান, ঘটনাটি মিরপুর থানায় হয়েছে। মিমের আত্মীয় স্বজন আমার সহযোগিতা চেয়েছেন তাই আমি মিরপুর থানায় কথা বলেছি। মিমের মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলেও দাবি করেন তিনি। রাজবাড়ীতে পদ্মানদীর উড়াকান্দা এলাকা থেকে রোববার লিটন খান (৪২) নামে রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা রিকশাটি ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে। নিহত লিটন খান রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাছ আলী খানের ছেলে। জানা যায়, শনিবার রাতে খাবার খেয়ে লিটন রিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হন। রোববার ভোরে পদ্মা নদীতে তার ভাসমান লাশ পাওয়া যায়। ওসি উত্তম কুমার ঘোষ বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। পিরোজপুরের ভাণ্ডারিয়া ও ঝালকাঠির রাজাপুরের সীমান্ত খাল থেকে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর হৃদয় হাওলাদার (২৬) নামে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হৃদয় রাজাপুরের কানুদাসকাঠীর আলমগীর হোসেন হাওলাদারের ছেলে। শনিবার সকাল হৃদয় বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। রাতে খালে তার লাশ পাওয়া যায়।