ড্যাব নেতাদের বাধায় কার্যালয় ছাড়লেন নতুন পরিচালক
Why this classification
The article reports a protest where DAB supporters removed the director's nameplate and locked the office, which qualifies as vandalism and involves clear party affiliations (BNP vs Awami League). No physical clash or casualties were reported, but the destructive act meets the violence definition.
Killed
0
Injured
0
Summary
ড্যাব নেতা ও সমর্থকরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. মামুনুর রশীদের বিরুদ্ধে প্রতিবাদ করে অফিসের নামফলক খুলে ফেলেন এবং দরজা তালা করে বন্ধ রাখেন। কোনো শারীরিক সংঘর্ষ বা আহতের রিপোর্ট নেই।
AI analysis
Category
Political Violence
Confidence
94% · severity 2
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 03/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ড্যাব নেতাদের বাধায় কার্যালয় ছাড়লেন নতুন পরিচালক
ড্যাব নেতাদের বাধায় কার্যালয় ছাড়লেন নতুন পরিচালক সমকাল প্রতিবেদক প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ০৮:১২ | প্রিন্ট সংস্করণ বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ও তাদের সমর্থকদের বিক্ষোভের মুখে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. মামুনুর রশীদ আবারও কার্যালয় ছেড়ে গেছেন। গতকাল বুধবার সকালে এই ঘটনা ঘটে। এর আগে গত ২০ মে পরিচালক পদে যোগদান করতে গিয়ে তিনি ছাত্রদল ও মেডিকেলের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন। সেদিন তিনি যোগদান না করেই ফিরে যান। পরে ২১ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের দুই সপ্তাহের মাথায় আবারও বিক্ষোভের মুখে তাঁকে কার্যালয় ছাড়তে হলো। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে ড্যাব নেতা, হাসপাতালের কিছু চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং ছাত্রদল-সংশ্লিষ্ট নেতাকর্মীরা মামুনুর রশীদের বিরুদ্ধে আওয়ামী লীগপন্থি চিকিৎসক হওয়ার অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবি জানান। বিক্ষোভের এক পর্যায়ে মামুনুর রশীদ কার্যালয় ত্যাগ করার পর বিক্ষোভকারীরা পরিচালকের কক্ষের সামনে থাকা নামফলক খুলে ফেলেন। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কার্যালয়টি বন্ধ রাখার ঘোষণা দেন। পরে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, তথ্য গোপন করে মামুনুর রশীদকে হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো ঘটনার সময় সেখানে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে মামুনুর রশীদ হাসপাতাল ত্যাগ করেন। জানতে চাইলে ড্যাবের মহাসচিব মো. জহিরুল ইসলাম শাকিল সমকালকে বলেন, সদ্য নিয়োগ পাওয়া পরিচালক আওয়ামী লীগপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাচিপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দায়িত্ব গ্রহণের দিন তিনি সঙ্গে আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিব এবং জুলাই হত্যা মামলার আসামিকে নিয়ে আসেন। সেই দিন থেকে শিক্ষার্থীরা তাঁর নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন এবং নিয়োগ বাতিলের দাবি তোলেন। তিনি বলেন, নেতাকর্মীরা কর্তৃপক্ষকে দাবি মেনে নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়ায় আজ (গতকাল) পরিচালককে অফিস না করতে বলা হয়েছে। বিক্ষোভ চলাকালে ডা. মামুনুর রশীদ বলেন, ‘আমার শ্বশুরবাড়ি বগুড়া, স্বাস্থ্যমন্ত্রী আমাকে এখানে এনেছেন।’ তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন পরিস্থিতির কারণে স্বাচিপের সঙ্গে যুক্ত হতে হয়েছিল। ব্যক্তিগতভাবে তিনি বিএনপিপন্থি। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন। - বিষয় : - ড্যাব
