কাহালুতে হাঁসুয়ার কোপে কৃষক নিহত ছেলে আহত
Why this classification
The article reports a recent (Sunday, 27 June 2026) lethal attack over a land dispute, involving locals using a sharp sickle, resulting in one death and one injury. No political parties are mentioned, so it is classified as criminal violence, not political violence.
Killed
1
Injured
1
Summary
কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল গ্রামে জমি বিরোধে শাকিল ও সবুজ ধারালো হাঁসুয়া ব্যবহার করে মকবুল হোসেনকে গুলি করে (হাঁসুয়ার আঘাতে) হত্যা করেন। তার ছেলে শহিদুল ইসলাম আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
96% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 28/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কাহালুতে হাঁসুয়ার কোপে কৃষক নিহত ছেলে আহত
জমি নিয়ে বিরোধ কাহালুতে হাঁসুয়ার কোপে কৃষক নিহত ছেলে আহত Advertisement বগুড়া ব্যুরো প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বগুড়ার কাহালু উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাঁসুয়ার আঘাতে কৃষক মকবুল হোসেন (৭৫) নিহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার ছেলে শহিদুল ইসলাম আহত হন। রোববার উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত শহিদুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মকবুল বাগইল গ্রামের হাসেন আলীর ছেলে। জানা গেছে, জমিজমা নিয়ে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে শাকিল হোসেন ও সবুজ হোসেনের সঙ্গে মকবুলের বিরোধ চলে আসছে। শাকিল সম্পর্কে মকবুলের নাতজামাই। রোববার বিকালে জমি নিয়ে তাদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাকিল ও তার ভাই সবুজ ধারালো হাঁসুয়া দিয়ে মকবুল ও তার ছেলে শহিদুলকে কুপিয়ে পালিয়ে যান। দুজনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মকবুলকে মৃত ঘোষণা করেন। শহিদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাহালু থানার ইনস্পেকটর (তদন্ত) মাহবুবর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। হামলাকারী শাকিল ও সবুজকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
