জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭

AI-classifiedconfidence 90%

Why this classification

A physical clash between two local families over land ownership on 14 April 2026 injured seven people, including a woman, and was described in a police-confirmed report. This is a specific, recent, real-world incident in Bangladesh involving physical violence.

Reported by:JugantorSingle source
14/04/26•আলমপুর গ্রাম, বগাদানা ইউনিয়ন, সোনাগাজী উপজেলা

Killed

0

Injured

7

Summary

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামে ১৪ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০টায় সাড়ে সাত শতক জমির মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আদালত কর্তৃক নিযুক্ত কমিশনার আইনজীবীর সরেজমিন তদন্তের আগে দুপক্ষ ঘটনাস্থলে জড়ো হলে সংঘর্ষ বাধে এবং আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মো. শহীদুল ইসলাম মামুনশাহাব উদ্দিনসামছুল হকহোসনেয়ারা বেগমহাসিনা খাতুনবিবি হাজেরা পিংকিমো. রুবেলসোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলামআদালত কর্তৃক নিযুক্ত কমিশনার আইনজীবী

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 7

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 15/04/26open original ↗

জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭

জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭ Advertisement সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম ফাইল ছবি। ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. শহীদুল ইসলাম মামুন, তার বাবা শাহাব উদ্দিন, চাচা সামছুল হক, মা হোসনেয়ারা বেগম, খালা হাসিনা খাতুন, বোন বিবি হাজেরা পিংকি এবং প্রতিপক্ষের মো. রুবেল। এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, আলমপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম মামুন গংদের সঙ্গে একই এলাকার আনু ফরায়েজী বাড়ির ইসমাইল হোসেনের ছেলে মো. রুবেল গংদের দীর্ঘদিন যাবত সাড়ে সাত শতক জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ফেনীর সহকারী জজ আদালতে দেওয়ানি একটি মামলাও বিচারাধীন রয়েছে। তারই সূত্র ধরে আদালত কর্তৃক মনোনীত একজন আইনজীবীকে কমিশন হিসেবে সরেজমিনে তদন্তের জন্য নিয়োগ করা হয়।   মঙ্গলবার বেলা ১১টায় ওই আইনজীবীর সরেজমিনে যাওয়ার কথা ছিল। আইনজীবীর ঘটনাস্থলে যাওয়ার পূর্বে দুপক্ষ ঘটনাস্থলে হাজির হন। এ সময় দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মামুন ও রুবেল বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।