নিখোঁজের এক দিন পর খালে মিলল মাদরাসাছাত্রের মরদেহ
Why this classification
The article reports a missing boy whose body was found dead; there are no political parties or clashes involved, so it is not political violence.
Killed
1
Injured
0
Summary
মঙ্গলবার সকালে সিংপুর বাজারের সংলগ্ন খাল থেকে নিখোঁজ মাদরাসা ছাত্র তাওহিদ হোসেন (১৪) এর মৃতদেহ স্থানীয় লোকজন উদ্ধার করেছে। তিনি সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 20/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
নিখোঁজের এক দিন পর খালে মিলল মাদরাসাছাত্রের মরদেহ
কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের এক দিন পর একটি খাল থেকে তাওহিদ হোসেন (১৪) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার সিংপুর বাজার-সংলগ্ন একটি খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করেন। এর আগে সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল সে। নিহত তাওহিদ সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, সোমবার বিকেল থেকে তাওহিদ নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে সিংপুর বাজার-সংলগ্ন খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করেন। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। স্বজনরা চাইলে ময়নাতদন্ত করা হবে। সাখাওয়াত হোসেন হৃদয়/এএমকে
কিশোরগঞ্জে গলায় ইট ও কোমরে বস্তা বাঁধা কিশোরের লাশ উদ্ধার
কিশোরগঞ্জে গলায় ইট ও কোমরে বস্তা বাঁধা কিশোরের লাশ উদ্ধার Advertisement কিশোরগঞ্জ ব্যুরো প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:৪১ পিএম কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) বিকাল ৫টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরিক মিয়া (১২) নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে। এর আগে গত ১১ মে রাতে নিজ বাড়ি থেকে সে নিখোঁজ হয়। নিহতের পরিবার ও একাধিক সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর গত পাঁচ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় খালিয়াজুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। শনিবার বিকালে ঘটনাস্থলে চর এলাকায় কয়েকজন যুবক ঘাস কাটতে গিয়ে একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ইটনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্বজনরা লাশটি আরিকের বলে শনাক্ত করেন। ইটনা থানার ওসি সোহেব মিয়া বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা ছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
