ববিতে হামলায় ১৫ শিক্ষার্থী আহত

AI-classifiedconfidence 93%

Why this classification

The article reports a recent physical attack by student groups at Barisal University, with 15 injuries, meeting the criteria for political violence (student faction clash). Therefore it is classified as political violence.

Reported by:JugantorSingle source
18/07/26•Novotheatre front

Killed

0

Injured

15

Summary

শনি রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নভোথিয়েটার সামনের এলাকায় ভিডিও কল ফাঁসের অভিযোগে ছাত্রদের আক্রমণে ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আক্রমণটি গণিত বিভাগের আরফান সিফাত ও ক্রীড়া সম্পাদক মো. হাসানের নেতৃত্বে ৪০-৫০ জনের দল দ্বারা পরিচালিত হয়।

AI analysis

Category

Political Violence

Confidence

93% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Arfan SifatAbu UbaidaAbdul KaderMo. HasanImtiRiyazNaime

Affected infrastructure

Novotheatre

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 15

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 20/07/26open original ↗

ববিতে হামলায় ১৫ শিক্ষার্থী আহত

ব্যক্তিগত ভিডিও সামাজিকমাধ্যমে ববিতে হামলায় ১৫ শিক্ষার্থী আহত Advertisement বরিশাল ব্যুরো প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীর ব্যক্তিগত আলাপের ভিডিও কল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জেরে হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন নভোথিয়েটারের সামনের এ হামলায় ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ফেসবুক পেজে গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরফান সিফাত ও এক ছাত্রীর ব্যক্তিগত আলাপের ভিডিও কলের দৃশ্য প্রকাশের অভিযোগ ওঠেছে। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং ক্যাম্পাস সাংবাদিক আবু উবাইদা এর জন্য দায়ী বলে জানা গেছে। এর জেরে কথা বলার জন্য আবু উবাইদা এবং সাংবাদিক আব্দুল কাদের জীবনকে নভোথিয়েটারের সামনে ডেকে নেওয়া হয়। এরপর সিফাতের নেতৃত্বে তাদের মারধর করা হয়। এ খবর পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী সেখানে গেলে তাদেরকেও মারধর করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকপ্রশাসন, কোস্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের মতে, হামলায় নেতৃত্বে ছিলেন গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরফান সিফাত ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. হাসান। এছাড়াও একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইমতি, রিয়াজ ও নাইমসহ আরও ৪০-৫০ জন এই নৃশংস হামলায় অংশ নেন। এ বিষয়ে গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজয় কৃষ্ণ সাহা বলেন, ‘আমার কাছে এখনো লিখিত আসেনি। গণিত বিভাগে ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ বিষয়টি নিয়ে প্রক্টর অফিসে বসবো। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’