ফতুল্লায় ন্যাড়া বাহিনী প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা
Why this classification
A gang of 12 to 15 men stabbed the gang leader Killer Babu to death at Panchabati More in Fatullah on Thursday, 5 March 2026, and his friend Litton was also stabbed while trying to protect him. The incident is recent, involves a fatal stabbing, and took place in Bangladesh, so it qualifies as violence.
Killed
1
Injured
1
Summary
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি মোড়ে ২০২৬ সালের ৫ মার্চ ভোর ৪টায় ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন ওরফে কিলার বাবুকে ১২-১৫ জন সন্ত্রাসী ছুরিকাঘাতে হত্যা করে। বাবুকে বাঁচাতে এগিয়ে আসা তার সহযোগী লিটনও ছুরিকাহত হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ফতুল্লায় ন্যাড়া বাহিনী প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা
ফতুল্লায় ন্যাড়া বাহিনী প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা Advertisement ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে পেটে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এসময় লিটন নামে তার এক সহযোগী ছুরিকাহত হন। বৃহস্পতিবার ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। কিলার বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানান, হাসিনা নামে এক নারীকে টুকরো টুকরো করে হত্যার পর কিলার বাবু নামে পরিচিতি পায় রিয়াজ উদ্দিন। এরপর সে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিল বিশাল এক বাহিনী, যা ন্যাড়া নামে পরিচিত। সম্প্রতি কিলার বাবু লালপুর ও পঞ্চবটি এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ে বেপরোয়া হয়ে উঠেছিল। বাবুর পরিবারের বরাতে পুলিশ জানায়, ভোরে নাঈম, মামুন, সেলিম ও শাকিলসহ ১২ থেকে ১৫ জন সন্ত্রাসী বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে পঞ্চবটি এলাকায় ঘেরাও করে তার পেটে ছুরিকাঘাত করে। এসময় বাবুকে বাঁচাতে তার বন্ধু লিটন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পুলিশ জানায়, কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাইসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। ফতুল্লা মডেল থানার এসআই মিরাজ হোসেন জানান, লিটনকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। কারা তাদের কুপিয়েছে, এ বিষয়ে জানার চেষ্টা চলছে। ভিক্টোরিয়া হাসপাতালে বাবুর লাশের ময়নাতদন্ত করা হবে।
