অটোচালকদের অবরোধ মহাসড়কে যানজট

AI-classifiedconfidence 70%

Why this classification

Auto-rickshaw drivers attacked police on Monday (4 May) during a crackdown on banned vehicles, and on Tuesday (5 May) they blocked the Dhaka-Tangail highway, causing a 6 km traffic jam. The blockade itself had no reported injuries, but the police attack is a concrete physical clash, so the event qualifies as violence.

Reported by:SamakalSingle source
05/05/26•লোহাকৈর বাজার, মৌচাক, কালিয়াকৈর

Killed

0

Injured

0

Summary

গাজীপুরের কালিয়াকৈরের লোহাকৈর বাজারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শত শত অটোরিকশাচালক, যার ফলে মহাসড়কের দুই পাশে ৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এর আগে সোমবার (৪ মে ২০২৬) হাইওয়ে পুলিশের অটোরিকশা আটক অভিযানের সময় কিছু চালক পুলিশের ওপর হামলা চালান।

AI analysis

Category

Criminal Violence

Confidence

70% · severity 3

Perpetrator side

Locals

Victim side

Law Enforcement

Other actors

অটোরিকশাচালকসালনা হাইওয়ে পুলিশের ওসি শওগাত উল আলমকালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলামচালক আব্দুল খালেক মোল্লাহচালক কামরুজ্জামান

Affected infrastructure

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 06/05/26open original ↗

অটোচালকদের অবরোধ মহাসড়কে যানজট

অটোচালকদের অবরোধ মহাসড়কে যানজট কালিয়াকৈর উপজেলার লোহাকৈর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সমকাল কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ০৬ মে ২০২৬ | ০৮:০০ | প্রিন্ট সংস্করণ হাইওয়ে পুলিশের অটোরিকশা ‘আটক বাণিজ্যের’ প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। শত শত অটোরিকশাচালক গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকার লোহাকৈর বাজার সড়কের মাথায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অসহনীয় দুর্ভোগে পড়েন যাত্রীরা। মহাসড়কে ব্যাটারিচালিত সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও এ মহাসড়কের কোনাবাড়ী থেকে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোহনী পর্যন্ত অবাধে এগুলো যাতায়াত করছে। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করতে সালনা হাইওয়ে পুলিশ কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছে। গত সোমবার সকালে কিছু চালক ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালান। এরপর হাইওয়ে পুলিশের সদস্যরা অটোরিকশা আটক জোরদার করেন। এ ঘটনার জের ধরে গতকাল সকালে শত শত অটোচালক মহাসড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, পুলিশকে প্রতি সপ্তাহে দুই হাজার ৬০০ টাকা দেওয়া হলে তারা ফোনে একটি মেসেজ দেন। সেটি দেখালে অভিযানে থাকা পুলিশ সদস্যরা অটোরিকশা ছেড়ে দেন। যারা সেটি দেখাতে পারেন না তাদের গাড়ি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। অটোচালক আব্দুল খালেক মোল্লাহ ও কামরুজ্জামান বলেন, পুলিশকে সপ্তাহে টাকা দেওয়া হলে তারা একটি মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ দেন। সেই মেসেজ দেখিয়ে মহাসড়কে পুরো এক সপ্তাহ অটো চালানো যায়। যে অটোচালক টাকা দেয় না তাঁর গাড়ি আটক করে থানায় নিয়ে টাকা দাবি করে পুলিশ। কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানান, অটোচালকদের বুঝিয়ে দুপুর ১টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে দেওয়া হয়। বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জাননো হয়েছে। সালনা হাইওয়ে পুলিশের ওসি শওগাত উল আলম বলেন, মহাসড়কে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। তাই মহাসড়কে যাতায়াতকারী অটোরিকশা আটক অভিযান চালানো হয়েছে। এ কারণেই অটোচালকরা টাকা আদায়ের মিথ্যা অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেছিল। আমার কোনো পুলিশ সদস্য কোনো অটো চালকের কাছ থেকে টাকা নেয় না। তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  - বিষয় : - অবরোধ