প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যকে গণপিটুনি

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a specific, recent incident in Kurigram in which a union council member allegedly broke into a migrant's home at night, threatened the wife with a weapon, and tried to rape her. Locals then caught and severely beat him, so it qualifies as violence under the attack and mob beating criteria.

Reported by:Dhaka PostSingle source
22/06/26•পূর্ব কাউয়ারচর, দাঁতভাঙা ইউনিয়ন

Killed

0

Injured

0

Summary

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নে ২১ জুন ২০২৬ রোববার দিবাগত রাতে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন অস্ত্রের ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Awami League

Victim side

Locals

Other actors

জাকির হোসেন (৪৫), দাঁতভাঙা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও নিষিদ্ধ ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতিপ্রবাসীর স্ত্রী (ভুক্তভোগী নারী)স্থানীয় জনতারৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী

Affected infrastructure

প্রবাসীর বাড়ির টিনের বেড়া

Tags

RapeLynching

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 22/06/26open original ↗

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যকে গণপিটুনি

কুড়িগ্রামের রৌমারীতে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে যায়। রোববার (২১ জুন) দিবাগত রাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। আটক জাকির হোসেন (৪৫) দাঁতভাঙা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে জাকির হোসেন ওই এলাকার এক প্রবাসীর বাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং অস্ত্রের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে আটক করেন। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী নারী জানান, জাকির হোসেন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার রাতেও তিনি জোরপূর্বক ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, কথা বলার জন্য আমাকে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। এ বিষয়ে রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, অভিযুক্ত ইউপি সদস্য বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মমিনুল ইসলাম বাবু/আরএআর