যুবদল কর্মী দুই ভাইকে কুপিয়ে জখম, গুলি

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a valid, recent incident in which a group of about 10-12 men with local weapons and guns attacked two Jubo Dal activists in Sonagazi, Feni, stabbing one and shooting at both. The article reports two injured and three suspects detained, with the violence occurring on Friday night, 17 April 2026.

Reported by:SamakalSingle source
17/04/26•Lakshmipur area, Mangalkandi Union, Sonagazi

Killed

0

Injured

2

Summary

ফেনীর সোনাগাজীতে ১৭ এপ্রিল ২০২৬ (শুক্রবার) রাতে লক্ষ্মীপুর এলাকায় হারুনুর রশিদের নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে যুবদল কর্মী খুরশিদ আলম সুমন ও তাঁর ভাই জিয়াউল হক ফয়সালকে হামলা করে গুরুতর জখম করে। আধিপত্য, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও পূর্ব শত্রুতার জেরে ঘটা এই হামলার ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

AI analysis

Category

Political Violence

Confidence

90% · severity 7

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

Khurshid Alam Sumon (Jubo Dal worker, victim)Zia-ul Haque Faisal (Jubo Dal worker, victim)Harunur Rashid (Jubo Dal worker, alleged leader of attackers)Abdul Ali (detained suspect)Md. Sumon (detained suspect)Md. Morshed (detained suspect)

Tags

Party ClashExtortionDrug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 17/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 19/04/26open original ↗

যুবদল কর্মী দুই ভাইকে কুপিয়ে জখম, গুলি

যুবদল কর্মী দুই ভাইকে কুপিয়ে জখম, গুলি সোনাগাজী (ফেনী) সংবাদদাতা প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০৮:১৮ | প্রিন্ট সংস্করণ সোনাগাজীতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন যুবদলের দুই কর্মী খুরশিদ আলম সুমন (৩৬) ও তাঁর ভাই জিয়াউল হক ফয়সাল (২৮)। গত শুক্রবার রাতে মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়েছে। স্বজনরা জানিয়েছেন, আহত খুরশিদ আলম সুমন ঢাকা ও জিয়াউল হক ফয়সাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুল আলী, মো. সুমন ও মো. মোরশেদ নামের তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, লক্ষ্মীপুরে নানা বিষয়ে যুবদল কর্মী হারুনুর রশিদের সঙ্গে খুরশিদ আলম সুমনের দ্বন্দ্ব চলছিল। গত শুক্রবার বিকেলে বাজারে দুজনের তর্কাতর্কি হয়। এর জের ধরে রাত ১০টার দিকে হারুনুর রশিদের নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে সুমনের ওপর হামলা চালায়। তাঁর চিৎকারে ভাই ফয়সাল এগিয়ে এলে তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। করা হয় গুলিও।  এলাকাবাসী এগিয়ে এলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে সুমন ও ফয়সালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল হয়ে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। শনিবার সকালে সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।   - বিষয় : - যুবদল