মাদারীপুরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১
Why this classification
On 9 May 2026, a dispute over unpaid money in Krishnapur village, Madaripur, turned into a physical fight in which Rahim Sardar was punched by Asad Bepari and was declared dead at hospital. This is a concrete, recent act of deadly violence with a named victim and perpetrators.
Killed
1
Injured
0
Summary
মাদারীপুরের রাজৈর উপজেলার কৃষ্ণপুর গ্রামে ৯ মে ২০২৬ (শনিবার) সন্ধ্যায় পাওনা টাকার বিরোধ নিয়ে আসাদ বেপারী ও তার ছেলে দিদার বেপারীর সঙ্গে রহিম সরদারের সংঘর্ষ হয়। ঘুসির আঘাতে গুরুতর আহত রহিম সরদারকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণা করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মাদারীপুরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১
মাদারীপুরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১ Advertisement টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৬, ০২:৫৩ পিএম ফাইল ছবি মাদারীপুরের রাজৈরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রহিম সরদার (৪৫) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চুন্নু ফকিরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত রহিম সরদার কৃষ্ণপুর গ্রামের মৃত সোহরাব সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় ভ্যানে করে পোলাও চাল বিক্রির ব্যবসা করতেন রহিম সরদার। পাওনা টাকার লেনদেনকে কেন্দ্র করে একই গ্রামের আসাদ বেপারী (৫০) ও তার ছেলে দিদার বেপারীর (৩০) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রহিম সরদার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, মূলত টাকা লেনদেন সম্পর্কিত বিষয়ে এ ঘটনা ঘটে। তারা দুজন একসঙ্গে ব্যবসা করতেন। পাওনাদার আসাদ টাকা চাইতে গেলে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি হয় এবং রহিমকে ঘুসি মারে। এতে মারা যান তিনি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
