স্কুলছাত্র ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি

AI-classifiedconfidence 95%

Why this classification

নিবন্ধে কুমিল্লার কাঁটাবিলে মাদকবিরোধী মানববন্ধনে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের একটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা রয়েছে, যাতে স্কুলছাত্রসহ সাতজন আহত হয়েছেন। এটি গতকালের ঘটনা এবং বাংলাদেশে সংঘটিত, তাই সহিংস ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Reported by:SamakalSingle source
12/03/26•Kantabil

Killed

1

Injured

0

Summary

(২৫ জুন) কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে দুর্বৃত্তদের গুলিবর্ষণে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমসহ সাতজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় প্রেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

ইথান আহমেদ প্রেম (আহত স্কুলছাত্র)শ্রাবণ (আটক সন্দেহভাজন)

Tags

Drug WarGang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 26/06/26open original ↗

স্কুলছাত্র ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি

কুমিল্লা স্কুলছাত্র ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ইথান আহমেদ প্রেম। ছবি- সমকাল কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১৬:৩৮ | আপডেট: ২৬ জুন ২০২৬ | ২০:৪৫ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি কুমিল্লা নগরীতে মাদকবিরোধী মানববন্ধনে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি বলে জানিয়েছেন তার বাবা ইউনুস মিয়া। আজ শুক্রবার সকালে মুঠোফোনে সমকালকে তিনি এমন তথ্য জানান। এদিকে, স্কুলছাত্র হওয়ার ঘটনায় গতকাল গভীর রাতে প্রেমের বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে শ্রাবণ নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। ইথানের বাবা জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা গুলি বের করতে না পারায় সন্ধ্যায় ছেলেকে ঢাকা মেডিকেলে আনা হয়। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল। কিন্তু গুলি বের করা হয়নি। ক্ষত স্থান থেকে অনেক রক্ত বের হচ্ছে। আমরা রক্ত দিচ্ছি। তিনি জানান, বড় সার্জন এলে গুলি বের করতে অপারেশন করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ইথানের মা সোনিয়া আক্তার বলেন, 'আমার একমাত্র ছেলেটা টিফিনের বিরতিতে বাসায় আসার পথে গুলিবিদ্ধ হয়। তাকে ছাড়া বাঁচবো না। ছেলেটা মাঝে মধ্যে চোখ খুলছে। ছোট্ট এ শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। ছেলেটার খুব কষ্ট হচ্ছে।' কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, 'গুলিটি ফুসফুস পর্যন্ত আঘাত এনেছে। তাই, আমরা ঝুঁকি নিতে চাইনি। আশা করি ঢাকা মেডিকেলে গুলি বের করা সম্ভব হবে।' কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী আজ শুক্রবার সমকালকে বলেন, গত রাতে গুলিবিদ্ধ স্কুলছাত্রের পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলাম। এমপি হিসেবে আমি ও আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার দায় এড়াতে পারি না। জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাতেই জরুরি সভা করেছি। এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন করে ‘নাগরিক কমিটি’। সেখানে দেশি অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় স্কুলশিক্ষার্থীসহ সাতজন আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় স্কুলছাত্র প্রেমকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়া নিয়ে কাঁটাবিল এলাকায় গত বুধবার রাতে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় স্থানীয় এলাকার প্রতিবাদী লোকজনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কাটাবিল প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদকবিরোধী মানববন্ধন হয়। মানবন্ধনে অংশ নেওয়া লোকজন জানান, দুপুরে হঠাৎ অস্ত্র হাতে একদল লোক মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় তারা গুলিবর্ষণের ঘটনা ঘটালে পথচারী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি করেন। সংঘর্ষ চলাকালে ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হন। গুলিবিদ্ধ প্রেম কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। স্কুলের শিক্ষকদের ভাষ্য, টিফিনের বিরতিতে প্রেম বাসায় যাচ্ছিল। তার বাবা ইউনুস মিয়া নগরীর সিটি পার্কের একটি রাইডের কর্মচারী। কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার সমকালকে বলেন, এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত ৬ জনকে মামলায় আসামি করা হয়েছে। গত রাতে শ্রাবণ নামের একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। - বিষয় : - কুমিল্লা - গুলিবিদ্ধ - স্কুলছাত্র - মানববন্ধন - গুলি